1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনামঃ
বাবরকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় গিয়ে অনুশীলনের পরামর্শ ইউসুফের ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট, আসবেন হাজারের বেশি প্রবাসী সৌদি আরবে হজযাত্রীদের আটকে থাকা ১০ কোটি টাকা ফেরত চার মাসে রপ্তানি আয় ১৭ দশমিক ৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ পোশাক খাতে নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিকেএমইএ মজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’ কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছে বিমান বাহিনীর নতুন কন্টিনজেন্ট নির্মল বায়ু-জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী এক নম্বরে উঠে বাভুমার লক্ষ্য বাংলাদেশ কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্য, অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ

দুস্থ ও প্রতিবন্ধীদের জন্য কাজ করতে প্রধানমন্ত্রীর আহ্বান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০১৮
  • ৮০ Time View

দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের অধিকার সুরক্ষায় সকল শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে সোমবার দেয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, আমি দেশের দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের অধিকার সুরক্ষা ও উন্নয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনসহ সকল শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমাজের সুষম উন্নয়নের মাধ্যমে আমরা রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে সক্ষম হব।

তিনি বলেন, দ্রুত ও সহজে সেবা প্রদানের লক্ষ্যে ই-পেমেন্ট চালুর উদ্যোগ নেয়া হয়েছে। ২৪ ঘণ্টা শিশুদের সহায়তায় চাইল্ড হেল্প লাইন-১০৯৮ (টোল ফ্রি) সেবা চালু করা হয়েছে। সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি সমন্বয় ও গতিশীল করার লক্ষ্যে ‘সামাজিক নিরাপত্তা কৌশলপত্র’ প্রণয়ন করা হয়েছে।

উল্লেখ্য, প্রতিবছরের মতো দেশে এবারো ২ জানুয়ারি (মঙ্গলবার) ‘জাতীয় সমাজসেবা দিবস-২০১৮’ পালন করা হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘নারী-পুরুষ নির্বিশেষ, সমাজসেবায় গড়বো দেশ’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ