1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

দুর্নীতি মামলায় ঢামেক হাসপাতালের সাবেক পরিচালক কারাগারে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০১২
  • ২১৮ Time View

দুর্নীতি মামলায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) বজলে কাদেরকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার তিনি ঢাকা মহানগর হাকিম কামরুন্নাহার রুমির আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঔষধসহ বিভিন্ন সরঞ্জাম ক্রয়ে প্রায় ৭ কোটি টাকা আত্মসাৎ সংক্রান্ত দুর্নীতির ১০টি মামলায় তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন।

দুদকের পক্ষে স্পেশাল পিপি মোশাররফ হোসেন কাজল জামিন আবেদনের বিরোধিতা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক থাকাকালে ঔষধসহ বিভিন্ন সরঞ্জাম ক্রয়ে ছয় কোটি ৬৭ লাখ ২৬ হাজার ৩২৭ টাকা দুর্নীতির অভিযোগে গত বছরের ১৬ নভেম্বর দুদকের সহকারী পরিচালক সৈয়দ তাহসানুল হক রাজধানীর শাহবাগ থানায় মামলাগুলো দায়ের করেছিলেন।

মামলাগুলোতে গত বছর ৭ ডিসেম্বর তিনি হাইকোর্টে আত্মসমর্পণ করে আগাম জামিন চাইলে হাইকোর্ট তাকে ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেছিলেন।

একই সঙ্গে ৬ সপ্তাহ পর তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতেও নির্দেশ দেওয়া হয়েছিল।

আদালতের নির্দেশ মোতাবেক তিনি বুধবার বিচারিক আদালতে আত্মসমর্পণ করেছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ