1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৫৩ Time View

শারদীয় দুর্গাপূজার আনন্দে মেতে উঠেছেন ঢালিউড অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। নানা সাজে পূজামণ্ডপ ঘুরে বেড়ানোর পাশাপাশি সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন উৎসবের মুহূর্ত। সেই সঙ্গে সবার জীবনে শান্তি, ভালোবাসা ও সম্প্রীতি কামনা করে জানিয়েছেন শারদীয় শুভেচ্ছা।

ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উৎসবের আবহে যখন মেতে উঠেছেন সনাতন ধর্মাবলম্বীরা, তখন বিনোদন জগতের তারকারাও শামিল হয়েছেন এই আয়োজনে। মন্দিরা চক্রবর্তীও পূজার আনন্দ ভাগ করে নিয়েছেন ভক্ত-অনুরাগীদের সঙ্গে।

সোমবার (১৯ অক্টোবর) অষ্টমীর রাতে সামাজিক মাধ্যমে পূজা উদযাপনের বেশ কিছু ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী। ছবিগুলোতে তাকে বিভিন্ন সাজে দেবী দুর্গার প্রতিমার সামনে হাস্যোজ্জ্বল ও ভক্তিভরে দেখা গেছে।

কখনও গোলাপি রঙের সোনালি পাড়ের ঐতিহ্যবাহী কাতান শাড়ি ও ভারী সোনার গয়নায় সেজেছেন তিনি। আবার কখনও লাল-কালো পোশাকে দেখা গেছে তাকে। পূজার সাজের পাশাপাশি পরিবারের সঙ্গে উৎসব উদযাপনের মুহূর্তও ভাগ করে নিয়েছেন মন্দিরা। ভক্তদের জানিয়েছেন অষ্টমীর শুভেচ্ছা।

সামাজিক মাধ্যমে দেওয়া শুভেচ্ছাবার্তায় মন্দিরা লিখেছেন, শুভ্র আলো, শঙ্খধ্বনি আর ঢাকের তালে আবারও ধরায় আগমন মা দুর্গার। মায়ের চরণে জানাই শতকোটি প্রণাম। তার আশীর্বাদে পৃথিবী থেকে মুছে যাক সব অশুভ শক্তি, দূর হোক দুঃখ-কষ্ট, আর ঘুচে যাক সব অন্ধকার।

তিনি আরও লিখেছেন, প্রতিটি হৃদয় ভরে উঠুক ভালোবাসা, শান্তি, সম্প্রীতি আর আনন্দে। মা দুর্গা সবার জীবনে বয়ে আনুন সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও অফুরন্ত মঙ্গল। জয় মা দুর্গা! শুভ শারদীয়া।

মন্দিরার এই শুভেচ্ছাবার্তায় উঠে এসেছে অশুভ শক্তির বিনাশ, মানুষের কল্যাণ এবং পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির প্রত্যাশা। তাঁর প্রকাশিত ছবিগুলোও ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের প্রশংসা ও ভালোবাসা পাচ্ছে।

আজ (২১ অক্টোবর) প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব। উৎসবের এই বিদায়বেলায় মন্দিরার শুভেচ্ছাবার্তায় গুরুত্ব পেয়েছে সবার জীবনে শান্তি, সমৃদ্ধি ও মঙ্গলের প্রত্যাশা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ