1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

দুটি ফ্ল‌্যাট বিক্রি করলেন প্রিয়াঙ্কা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৭৬ Time View

দুটি আবাসিক ফ্ল‌্যাট বিক্রি করে দিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ফ্ল‌্যাট দুটি ৭ কোটি রুপিতে বিক্রি করেছেন এ অভিনেত্রী। বলিউড হাঙ্গামা ডটকম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম মুম্বাইয়ের আন্ধেরির ভার্সোভার রাজ ক্লাসিকে অবস্থিত প্রিয়াঙ্কার দুটি ফ্ল‌্যাট। এ ভবনের ৮তলায় অবস্থিত ফ্ল‌্যাটটি ৮৮৮ স্কয়ার ফিটের। এটি বিক্রি করেছেন ৩ কোটি রুপিতে। একই ফ্লোরে অবস্থিত অন‌্য ফ্ল‌্যাটটি ১২১৯ স্কয়ার ফিটের। এটি বিক্রি করেছেন ৪ কোটি রুপিতে। গত মার্চে ফ্ল‌্যাট দুটি বিক্রি করেছেন প্রিয়াঙ্কা।

মুম্বাইয়ের লোখান্ডওয়ালা কমপ্লেক্সে প্রিয়াঙ্কার একটি অ‌্যাপার্টমেন্ট ছিল। গত বছরের ফেব্রুয়ারিতে এটি ২ কোটি রুপিতে বিক্রি করে দিয়েছেন এ অভিনেত্রী। আন্ধেরিতে প্রিয়াঙ্কার ফ্ল‌্যাট রয়েছে। এটি অফিসের জন‌্য ভাড়া দেওয়া হয়েছে। গত ৩ জুন থেকে ২ লাখ ১১ হাজার রুপি ভাড়া দিয়েছেন। এই ফ্ল‌্যাটটি ২০৪০ স্কয়ার ফিটের।

বর্তমানে লন্ডনে ‘সিটাডেল’ সিরিজের শুটিং করছেন প্রিয়াঙ্কা চোপড়া। সিরিজটি ভারত, ইতালি ও মেক্সিকোর যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে। এটি পরিচালনা করছেন ‘অ্যাভেঞ্জার্স’খ্যাত রুসো ব্রাদার্স।

এই সিরিজ ছাড়াও বর্তমানে প্রিয়াঙ্কার ঝুলিতে একাধিক হলিউড সিনেমা রয়েছে। রোমান্টিক ঘরানার ‘টেক্সট ফর ইউ’ সিনেমায় অভিনয় করছেন তিনি। বহুল আলোচিত ‘ম্যাট্রিক্স-ফোর’ সিনেমায় দেখা যাবে তাকে। সিনেমার পাশাপাশি টিভি শো ও স্বনামধন্য বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিয়মিত হাজির হচ্ছেন প্রিয়াঙ্কা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ