1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ

দিন-রাতের টেস্টে গোলাপি বল নিয়ে বিতর্ক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০১৫
  • ১৭৬ Time View

ballক্রিকেট ইতিহাসে হতে যাচ্ছে এক যুগান্তকারী পটবদল৷ প্রথমবার দিন-রাতের টেস্ট ক্রিকেট৷ যেখানে খেলার অধিকাংশ হবে ফ্লাডলাইটে৷ লাল বলের বদলে থাকবে গোলাপি বল৷ চা-বিরতি থাকলেও থাকবে না লাঞ্চ৷ তার বদলে থাকবে ডিনার ব্রেক৷

ব্র্যাডম্যানের শহর অ্যাডিলেড ওভালে অনুষ্ঠেয় এই টেস্টে খেলবে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড, যা নিয়ে জল্পনায় মুখর ক্রিকেট দুনিয়া৷ আইসিসি চিফ এক্সিকিউটিভ ডেভিড রিচার্ডসন বলছেন, ‘এই দুই দেশকে অভিনন্দন৷ এতে বোঝা যায়, ক্রিকেট যেমন ক্রিকেটারদের, ঠিক তেমনই দর্শকদেরও৷ ক্রিকেটের বিশ্বায়নের জন্য এই পদক্ষেপ অত্যন্ত জরুরি ছিল৷’

কিন্ত্ত আইসিসি চিফ এক্সিকিউটিভ যা-ই বলুন, দিন-রাতের টেস্টে যে গোলাপি বল ব্যবহূত হবে, তা নিয়ে বিতর্ক এখনই তুঙ্গে৷ অ্যাসেজ খেলতে এই মুহূর্তে ইংল্যান্ডে থাকা অজি পেসার মিচেল স্টার্ক দাবি করেছেন, ফিল্ডিং করার সময় ওই গোলাপি বল দেখতে তার অসুবিধা হয়েছে৷ নিউ সাউথ ওয়েলসের হয়ে শেফিল্ড শিল্ডে দক্ষিণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওই মাঠে খেলেছেন স্টার্ক৷ বলেছেন, ‘ওটা মোটেই লাল বলের মতো দেখতে নয়৷ লাল বলের মতো সুইংও করে না, অত শক্তও নয়৷ তাড়াতাড়ি বলটা নরম হতে শুরু করে৷ খুব বেশি রিভার্স সুইং করানো কঠিন৷ কাজেই এই বল কেমন হবে, তা নিয়ে আমি খুব নিশ্চিত নই৷’

সঙ্গে যোগ করেছেন, ‘এ ছাড়া বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় এই বল দেখতে অসুবিধে হয়৷ আমি তো বল দেখতেই পাচ্ছিলাম না৷ জানি না, এই সমস্যা কী ভাবে সমাধান হবে৷ কোকাবুরা সংস্থা অবশ্যই এই নিয়ে কাজ করে চলেছে৷’ প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার কেভিন পিটারসেন আবার মনে করেন, রাতের টেস্ট ক্রিকেটের জন্য আলাদা স্ট্যাটিটিক্সের রেকর্ড হওয়া দরকার৷

তার কথাকে ধরেই স্টার্ক বলছেন, ‘এটা নিয়ে আইসিসি ভেবে দেখতেই পারে৷ তবে আপাতত একটাই টেস্ট হচ্ছে৷ যেখানে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড খেলবে৷ দেখা যাক, ব্যাপারটা কেমন দাঁড়ায়৷’

এতেই শেষ নয়৷ ক্রিস রজার্সের মতো কালার ব্লাইন্ড ক্রিকেটার আবার গোলাপি বল দেখতেই পান না৷ যা নিয়ে স্টার্ক বলছেন, ‘ক্রিস রজার্সের মতো কেউ গোলাপি বলে খেলতেই পারবে না এবং সমস্যাটা শুধু ওর একার নয়৷ তাই এটা ভাবা দরকার, গোলাপি বলের জন্য আলাদা স্ট্যাটিটিক্স করা যায় কি না৷ যেমন লাল ও সাদা বলের বেলা আছে৷’

অস্ট্রেলিয়া টিমের স্টিভ স্মিথ ও ব্র্যাড হ্যাডিন ব্যাপারটা নিয়ে উত্সারহী, বোলার জোস হ্যাজেলউড অতটা নয়৷ শেন ওয়াটসনের মতে, খেলাটা না হলে এই নিয়ে আগে থেকে জল্পনা করে লাভ নেই৷ ‘ক্রিকেট অস্ট্রেলিয়া এবং চ্যানেল নাইন ব্যাপারটা নিয়ে যথেষ্ট চিন্তা ভাবনা করছে৷ খেলাটা হলে বোঝা যাবে এটাই টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ কি না৷ ক্রিকেটাররা খেলার পরেই বুঝতে পারবে, ব্যাপারটা কোন দিকে যাবে৷’

মাইকেল ক্লার্কের টিমের আর এক পেসার মিচেল জনসন বলছেন, ‘এই নিয়ে এখন কথা বলতে চাই না৷ যা বলার অ্যাসেজের পরে বলব৷ তবে আমি টেস্ট ক্রিকেটের ট্র্যাডিশনকে ভালোবাসি৷ ব্যাগি গ্রিন আর উলের জাম্পার পরতে গর্বিত বোধ করি৷ ওটা বদলে যেতেই পারে, কিন্তু ঐতিহ্য আমার কাছে খুব জরুরি৷ সেটা অবশ্যই রক্ষা করা উচিত৷’

ও দিকে, আইসিসি চিফ এক্সিকিউটিভ বলছেন, ‘আমি দায়িত্ব নিয়ে বলছি, বহু পরীক্ষার পরেই গোলাপি বল ব্যবহৃত হচ্ছে৷ বেশ কিছু প্রথম শ্রেণির ম্যাচও ওই বলে খেলা হয়েছে৷ মনে হয় না, বল নিয়ে কোনো সমস্যা তৈরি হবে৷’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ