1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হাসিনাসহ জড়িতদের বিচারের দাবি জামায়াতের

দারুণ জয়ে সিরিজ পাকিস্তানের

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুন, ২০২২
  • ৬৩ Time View

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক পাকিস্তান। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুলতানের মাটিতে আগে ব্যাটিংয়ে নেমে ২৭৬ রানের টার্গেট দেয় স্বাগতিকরা। জবাবে ব্যাটিং ব্যর্থতায় ১৫৫ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়রা। অলআউট হয় নিকোলাস পুরানের দল। ফলে ১২০ রানের বড় জয়ে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ পকেটে পুড়ে পাকিস্তান।

দিবারাত্রির সিরিজের দ্বিতীয় ম্যাচে ২৭৬ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৪ রানেই ওপেনার শাই হোপকে (৪) হারায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় উইকেটে কাইল মায়ার্স ও শামার ব্রুকস মিলে ৬৭ রানের জুটি গড়েন। ২৫ বলে ৩৩ রান করে মায়ার্স বিদায় নিতেই ফের ছন্দপতন ঘটে।

শেষ পর্যন্ত ৩২.২ ওভারে ১৫৫ রানে অলআউট হয় সফরকারীরা। ব্রুকস সর্বোচ্চ ৪২ রান করেন। এ ছাড়া অধিনায়ক নিকোলাস পুরানের ব্যাট থেকে আসে ২৫ রান।

পাকিস্তানের বোলারদের মধ্যে মোহাম্মদ নওয়াজ ১৯ রানে সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন। এছাড়া মোহাম্মদ ওয়াসিম তিনটি এবং শাদাব খান দুটি করে উইকেট নেন।

এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তান ইমাম-উল-হক ও বাবর আজমের ভালো শুরুর পরও খেই হারায়। ওপেনার ফখর জামান ১৭ রানে আউট হওয়ার পর ইমাম ও বাবর মিলে ১২৮ বলে ১২০ রানের জুটি গড়েন। ৭২ বলে ৬ চারে ৭২ রান করে দূর্ভাগ্যজনক রান আউট হন ইমাম। এরপর ৯৩ বলে ৫ চার আর ১ ছক্কায় ৭৭ রান করে বিদায় নেন অধিনায়ক বাবর।

তার আউটের পর ২০ রানে ৪ উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় পাকিস্তান। তবে শাদাব খানের ২২, খুশদিল শাহর ২২ আর মোহাম্মদ ওয়াসিম ও শাহেনশাহ আফ্রিদির অপরাজিত ১৭ এবং ১৫ রানের সুবাদে ৮ উইকেটে ২৭৫ রানের সংগ্রহ গড়ে পাকিস্তান।

ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন তিনটি, অ্যান্ডারসন ফিলিপ ও আলজেরি জোসেফ দুটি করে উইকেট নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ