1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

দামেস্কের কাছে বিমান হামলায় ২৩ বেসামরিক নাগরিক নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০১৮
  • ৫৩ Time View

 সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে দেশটির বিরোধী দলের শক্তিশালী ঘাঁটি ইস্টার্ন গোতায় বুধবার কমপক্ষে ২৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের বেশীর ভাগই রাশিয়ার বিমান হামলায় নিহত হয়।
পর্যবেক্ষণ সংস্থা একথা জানায়।
মানবাধিকার বিষয়ক ব্রিটিশভিত্তিক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইসট বার্তা সংস্থা এএফপি’কে জানায়, দেশটির মিসরাবা শহরে রাশিয়ার বিমান হামলায় ১৮ জন নিহত হয়। বাকি পাঁচজন সিরিয়ার সরকারি বাহিনীর গোলা বর্ষণে প্রাণ হারায়।
খবর এএফপি’র।
পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আব্দেল রাহমান জানান, নিহতদের মধ্যে তিন শিশু ও ১১ জন নারী রয়েছে।
উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়া সংঘাত শুরু হওয়ার পর থেকে এতে তিন লাখ ৪০ হাজারের বেশী লোক নিহত হয়েছে এবং লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
ইস্টার্ন গোতার বেশীর ভাগ এলাকা জাইশ আল-ইসলাম গ্রুপের বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। দামেস্কের পূর্বে ছোট এ ভূ-খন্ডের অবস্থান।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীকে সহায়তা করতে ২০১৫ সালে রাশিয়া প্রথম বিমান অভিযান শুরু করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ