1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

দাদিকে উপহার দেওয়ার জন্য মোদিকে ধন্যবাদ দিলেন শরীফ কন্যা মরিয়ম

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০১৪
  • ২৮৬ Time View

moriomপাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মায়ের জন্য একটি শাল উপহার দিয়েছিলেন ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ জন্য টুইট বার্তায় নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম শরীফ।

বুধবার মরিয়ম ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে এ টুইট করেন।

এদিকে শালটি নওয়াজ শরীফ নিজে মায়ের হাতে তুলে দিয়েছেন।

সোমবার মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতে এসেছিলেন নওয়াজ শরীফ। তখনই কথাবার্তায় মোদি জানতে পারেন, প্রতি সপ্তাহে নওয়াজ শরীফ নিজের মায়ের সঙ্গে দেখা করেত যান। এ কথা শুনে নওয়াজ শরীফের মায়ের জন্য একটি শাল উপহার দেন মোদি।

মরিয়ম জানিয়েছেন, তার বাবা এই উপহারটি পেয়ে ভীষণ খুশি। পাকিস্তানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে নওয়াজ শরীফ নিজ হাতে শালটি তার মায়ের হাতে তুলে দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ