1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ

দরিদ্র দেশগুলোকে ২০ কোটি ডোজ ভ্যাকসিন দেবে কানাডা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ৫১ Time View

দরিদ্র দেশগুলোকে ২০ কোটি ডোজ করোনার ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কানাডা। শনিবার জি২০ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিশ্বের দরিদ্র দেশগুলোকে ভ্যাকসিন দিয়ে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন। খবর এএফপির।

বৈশ্বিক ভ্যাকসিন শেয়ারিং জোটের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ২০২২ সালের শেষের দিকে কোভ্যাক্সের আওতায় ২০ কোটি ডোজের মতো করোনার ভ্যাকসিন দিয়ে দরিদ্র দেশগুলোকে সহায়তা দেবে কানাডা।

তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোতে যত দ্রুত সম্ভব মডার্নার ১ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করা হবে।

দক্ষিণ আফ্রিকায় ভ্যাকসিন উৎপাদন বাড়াতে দেড় কোটি ডলার সহায়তা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে কানাডা। রোমে এক সংবাদ সম্মেলনে কানাডার উপ-প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ক্রিসটিয়া ফ্রিল্যান্ড এ তথ্য নিশ্চিত করেন।

এই তহবিল একটি প্রযুক্তি স্থানান্তর কেন্দ্র তৈরিতে অবদান রাখবে যাতে ওই অঞ্চলে করোনার বিরুদ্ধে মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিন তৈরি করা সম্ভব হয়।

ক্রিসটিয়া ফ্রিল্যান্ড বলেন, আমরা উৎপাদন নিয়ন্ত্রণ করি না। তবে ২০২২ সালের মধ্যে আমরা এই নিশ্চয়তা দিচ্ছি যে, বিভিন্ন দেশকে ভ্যাকসিন সহায়তায় অংশগ্রহণ করা সম্ভব।

এর আগে চলতি বছরের আগস্টে আমেরিকান কোম্পানি মডার্না ঘোষণা করেছিল যে, তারা কানাডায় ভ্যাকসিন তৈরির কারখানা বানাতে চায়। যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবার এমন পরিকল্পনা করছে তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ