1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

দফায় দফায় বোমা বিস্ফোরণে প্রকম্পিত মিসর

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারি, ২০১৪
  • ১৩১ Time View

মিসরের রাজধানী কায়রোয় একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনার পর দেশব্যাপী সহিংসতা ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনায় সারা দেশে কমপক্ষে ১৮ জন নিহত ও শত শত মানুষ আহত হয়েছে। মূলত মুসলিম ব্রাদারহুডের সমর্থক ও তাদের বিরোধীদের মধ্যে এ সংঘর্ষ বাধছে। শুক্রবার সকালে সবচেয়ে বড় বিস্ফোরণের ঘটনাটি ঘটে পুলিশ সদর দফতরে।
বলা হচ্ছে, ২ জন আত্মঘাতী হামলাকারী একটি পিকআপে করে সদর দফতরের বাইরের নিরাপত্তা বলয়ের সামনে গিয়ে বিস্ফোরণ ঘটায়। এ সময় গোলাগুলিরও শব্দ পাওয়া যায়।
পুলিশ সদর দফতরে হামলার পর আরো ৩টি জায়গায় বিভিন্ন সময় হামলা হয়েছে। অন্যান্য স্থানের মধ্যে একটি মেট্রো স্টেশন এবং সিনেমা হলও লক্ষ করে হামলা ঘটে। সেসব হামলায় মারা গেছে ২ জন এবং আহত হয়েছে আরো অনেকেই। হামলার ঘটনায় বিধ্বস্ত হয়েছে মিসরের ইসলামিক আর্ট মিউজিয়াম।
মূলত মুসলিম ব্রাদারহুডের সমর্থক ও তাদের বিরোধীদের মধ্যে এ সংঘর্ষ বাধে। তবে মুসলিম ব্রাদারহুড বিস্ফোরণের ঘটনায় নিন্দা জানিয়েছে।
তাদের বিরোধীরা বলছে, ব্রাদারহুড হামলার উস্কানি দিয়েছে এবং বিস্ফোরণের পর সহিংসতার ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে।
তবে মিসরের স্থানীয় গণমাধ্যমগুলো বলছে যে, আল-কায়েদার দর্শনে উদ্বুদ্ধ ইসলামী জঙ্গি সংগঠন বেইত আল-মাকদিস পুলিশ সদর দফতরে হামলার দায় স্বীকার করেছে।
মোবারকের বিরুদ্ধে বিক্ষোভের তৃতীয় বর্ষপূর্তির ঠিক আগের দিনই হামলার এ ঘটনাগুলো ঘটলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ