1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘মিনাপ’ অঞ্চলের চরম দরিদ্র জনগোষ্ঠীর অর্ধেক পাকিস্তানের: বিশ্ব ব্যাংক ‘পিছিয়ে থাকা’ ৩ পার্বত্য জেলা আর লম্বা পরীক্ষায় ফল খারাপ চট্টগ্রামে! এইচএসসি-সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাশের হার ৯০.৮৭ শতাংশ আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজন চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের অবরোধ, ৫ ঘণ্টা পর সচল মহাসড়ক সিলেট টেস্টের বাংলাদেশ দলে একটি পরিবর্তন পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি

থাইল্যান্ডে হতাহত বাংলাদেশি ৩ রোটারিয়ানকে থাই সহায়তা

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জুন, ২০১২
  • ১৭৯ Time View

থাইল্যন্ডের সমুদ্র সৈকতের জনপ্রিয় পর্যটক শহর পাতায়ায় একটি হোটেল কক্ষে অস্বাভাবিক মৃত্যুর শিকার এক বাংলাদেশি ও আহত অপর দুই বাংলাদেশিকে আর্থিক সহায়তা দিয়েছে থাই কর্তৃপক্ষ।

ওই ঘটনায় পাতায়া থেকে এরইমধ্যে মালে জিনদাওয়াং নামের যৌনকর্মীকে আটক করেছে পুলিশ।

থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা শুক্রবার এ তথ্য জানান।

পাতায়ার বেল এক্সপ্রেস হোটেলে ১১ মে মিজানুর রহমান মিরন (৫৪) নামে ওই বাংলাদেশির মৃতদেহ উদ্ধার হয়। একইসঙ্গে ওই কক্ষ থেকে হারুনুর রশীদ মুন্সী (৫২) ও সঞ্জিব কুমার সাহা (৫৪) নামে আরও ২ জন বাংলাদেশির অচেতন দেহ উদ্ধার করা হয়। এরা সবাই চাঁদপুরের হাজীগঞ্জের ব্যবসায়ী ও রোটারিয়ান।

নিহত ব্যক্তিকে এক লাখ বাথ এবং আহত দুই জনের প্রত্যেককে ৪০ হাজার বাথ করে দেওয়া হয়েছে।

পাতায়ার বাংলাদেশ কমিউনিটি ক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেনের কাছে বৃহস্পতিবার পাতায়ার বাংলামুঙ্গ জেলা পুলিশের শেরিফ চাওয়ালিট শেং উ তাই এই অর্থ হস্তান্তর করেন।

মিজানুর রহমান মিরন এবং ঘটনার অন্য শিকার হারুনুর রশীদ মুন্সী ও সঞ্জিব কুমার সাহা ব্যাংককে অনুষ্ঠিত রোটারিয়ান ইন্টারন্যাশনাল কনভেনশনে অন্য কয়েকশ’ বাংলাদেশি রোটারিয়ানের মতোই অংশ নেন। সম্মেলন শেষ হওয়ার পর ১০ মে তারা পাতায়া যান।

প্রাথমিকভাবে চিকিৎসকরা অনুমান করছেন, বিয়ারের মধ্যে ট্রাঙ্কুলাইজার জাতীয় চেতনানাশক ওষুধ দিয়ে ওই তিন বাংলাদেশিকে অজ্ঞান করা হয়।

অজ্ঞান দু’জন গভীর কোমায় আচ্ছন্ন অবস্থায় পাতায়া মেমোরিয়াল হাসাপাতালের আইসিইউয়ে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন। নিহত মিজানুর রহমানের মৃতদেরহ দেশে এনে দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ