1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চেয়ে সরকারের চিঠি সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনের মিন লিয়াও বিভক্ত বিশ্বে অভিন্ন ভবিষ্যতের জন্য সেতুবন্ধ তৈরিতে সংলাপ অনুষ্ঠিত এআই ক্যামেরার নিয়ন্ত্রণে আসছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

ত্রিভূজ প্রেমের ছবি মাতালের শুভযাত্রা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১৬০ Time View

ঢাকাই ছবির ‘সুপারলাকি’ নির্মাতা শাহিন সুমনের নতুন ছবি ‘মাতাল’। ত্রিভুজ প্রেমের এই ছবিতে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে অভিনয় করবেন নায়ক আসিফ নূর, সুমিত ও নবাগতা অধরা খান। এই তিন শিল্পী একই পরিচালকের ‘পাগলের মতো ভালোবাসি’ ছবিতেও অভিনয় করেছিলেন।

গতকাল রোববার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারস্থ মিকাডো রেঁস্তোরায় চলচ্চিত্রের একঝাঁক প্রিয় মুখের ভালোবাসায় সিক্ত হয়ে শুভ যাত্রা ঘোষিত হলো ছবিটির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক, তিন নায়ক-নায়িকা, অভিনেতা সাদেক বাচ্চু, মিশা সওদাগর, জয় রাজ, বরেণ্য চিত্রপরিচালক মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, ‘মাতাল’ ছবির প্রযোজক শরীফ চৌধুরী, চিত্রনাট্যকার ফেরদৌস হাসান রানা ও আরও অনেকে।

মহরত অনুষ্ঠানে শাহীন সুমন বলেন, ‘সনি মুভিজ ইন্টারন্যাশনাল পরিবেশিত এই ছবিটি নির্মিত হবে ত্রিভূজ প্রেমের গল্পে। এর চিত্রনাট্য করবেন জনপ্রিয় চিত্রনাট্যকার ফেরদৌস হাসান রানা। বেশ কিছু রোমান্টিক গানও ছবিটিতে।’

Matal

তিনি আরো বলেন, ‘আমি বরাবরই নিয়ম ভাঙা মানুষ। সবার থেকে একটু ব্যাতিক্রম ভাবনা ও কাজের চেষ্টা সবসময় করেছি। মন্দার বাজারেও তাই পরপর দুইবার নতুন নায়ক-নায়িকা নিয়ে বাজি ধরেছি। আসিফ, অধরা ও সুমিতের কাজ আমার পছন্দ হয়েছে। এই তিনজন শিল্পীকেই আমার কাছে সম্ভাবনাময়ী মনে হয়েছে। আশা করি, শিল্পী সংকটের এ সময় তাঁদের নিয়ে আরো পরিচালক এগিয়ে আসবেন। নির্মাতা জানান, কিছুদিনের মধ্যেই ছবির শুটিং শুরু হবে।

অনুষ্ঠানে দুই নায়ক আসিফ নূর ও সুমিত এবং নায়িকা অধরা নিজেদের নতুন ছবির জন্য শুভকামনা প্রত্যাশা করেন। তারা দাবি করেন, চমৎকার গল্পের এই ছবিটি দর্শক মাতাবে।

অধরা, আসিফ নূর, সুমিত ছাড়াও আরো অভিনয় করবেন সাদেক বাচ্চু, জয় রাজসহ আরো অনেকে। ছবিতে নৃত্য পরিচালনা করবেন কালু ও নুহরাজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ