1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চেয়ে সরকারের চিঠি সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনের মিন লিয়াও বিভক্ত বিশ্বে অভিন্ন ভবিষ্যতের জন্য সেতুবন্ধ তৈরিতে সংলাপ অনুষ্ঠিত এআই ক্যামেরার নিয়ন্ত্রণে আসছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

তৌসিফ-তানহার রোমান্স দেখবে দর্শক!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৭৪ Time View

‘ভুল করো না’ শিরোনামের একটি ফিকশনে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানহা তাসনিয়া। টাইগার মিডিয়ার ব্যানারে এটি নির্মাণ করেছেন জাহিদ প্রীতম। সাইকোলজিক্যাল ও রোমান্টিক-থ্রিলার ধাঁচের গল্পে নির্মিত হয়েছে এটি। তৌসিফ-তানহার সঙ্গে আর অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।

ফিকশনটি প্রসঙ্গে নির্মাতা বলেন, সবসময় ব্যতিক্রম গল্পগুলো আপনাদের কাছে নিয়ে আসতে চাই। যে গল্প আমাকে ভাবায় না আমি সেটা কখনো বলতে চাই না। আমি সবসময় চাই দর্শকদের হতবাক করে বিনোদন দেওয়ার। এবারো আমি সেই চেষ্টাই করেছি।

ফিকশন প্রসঙ্গে তানহা তাসনিয়া বলেন, ছোটপর্দায় আগের কাজগুলো থেকে দর্শকের ভালোবাসা প্রচুর পেয়েছে। তাই আরও বেশি নাটকে অভিনয় করার ইচ্ছা আছে। ‘ভয় করো না’ নাটকটিতে দর্শক রোমান্স, থ্রিলার দেখতে পারবে। গল্পে অনেক টুইস্ট আছে। আমার এজন্য এক কাজটি অন্যরকম চ্যালেঞ্জের ছিল।

‘ভুল করো না’ ফিকশনের ব্যপ্তিকাল ৬০ মিনিট। এটি প্রযোজনা করেছেন জাহিদ হাসান অভি। তিনি জানান, আসছে ঈদে একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে এটি। এরপর ওটিটি এবং ইউটিউবেও মুক্তি দেওয়া হবে। অভি মনে করেন, এ সময়ের সেরা গল্পে নির্মিত হয়েছে এটি। তার দর্শক এটিকে লুফে নেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ