1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো সব সেবার সমন্ময় করতে ‘ওমনি চ্যানেল’ এনেছে ব্র্যাক ব্যাংক ‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার শাহ আমানতের নিরাপত্তা দেখতে চট্টগ্রামে আন্তর্জাতিক প্রতিনিধি দল জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ

তৃতীয়বারের মতো স্থগিত জাপানের চন্দ্রাভিযান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৮৩ Time View

জাপানের মহাকাশ সংস্থা তৃতীয়বারের মতো ‘মুন স্নাইপার’ চন্দ্রাভিযান স্থগিত করেছে। সোমবার রকেট উৎক্ষেপণের পরিকল্পিত সময়ের আধা ঘণ্টা আগে এই ঘোষণা আসে।
প্রবল বাতাসের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা)। তবে পরবর্তী উৎক্ষেপণ প্রচেষ্টার কোনো তারিখ জানায়নি সংস্থাটি।
ভারতের চন্দ্রযান-৩ গত সপ্তাহে চাঁদে সফলভাবে অবতরণ করেছে।
এই রকেটটি জাপানের দক্ষিণে অবস্থিত তানেগাশিমা দ্বীপ থেকে উৎক্ষেপণের কথা ছিল। এটি জাক্সা, নাসা ও ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসে) যৌথ উদ্যোগে নির্মিত একটি গবেষণা স্যাটেলাইট বহন করার কথা ছিল।
রকেট উৎক্ষেপণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের কর্মকর্তা তাতসুরু তকুনাগা জানান, আবারও এই অভিযানের প্রস্তুতি নিতে অন্তত ৩ দিন সময় দরকার।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১৫ সেপ্টেম্বরের আগেই এই অভিযান শুরু করতে হবে।
গত সপ্তাহে ভারতের সাফল্যের আগে শুধু যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন চাঁদের বুকে মহাকাশ যান অবতরণ করাতে সক্ষম হয়েছিল। কিন্তু কোনো দেশ এর আগে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছাতে পারেনি।
রাশিয়ার মহাকাশযান কিছুদিন আগে বিধ্বস্ত হয়ে চাঁদের বুকে আছড়ে পড়ে। ৪ বছর আগে ভারত আরও একবার চন্দ্রাভিযানের চেষ্টা চালালেও তা ব্যর্থ হয়।

জাপান এর আগে নাসার আর্টেমিস-১ অভিযানের অংশ হিসেবে চাঁদে ওমোতেনাশি নামে একটি মহাকাশযান পাঠাতে চেষ্টা করেছিল। কিন্তু এই অভিযানও ব্যর্থ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ