1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হঠাৎ কূটনীতি চাঙ্গা করে ঢাকা ছাড়ছেন খলিলুর রহমান ব্যাংক কোম্পানি আইনের চূড়ান্ত খসড়া: ব্যাংক পর্ষদে পরিবার-রাজনীতির লাগাম সংসদীয় কমিটি: ২১ জেলা মাদক পাচারের রুট ইয়াবা-আইস আসে তিন পথে রাকসু তফসিলের দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো অবস্থানে আম্মাররা ব্যাংকে পারিবারিক, রাজনৈতিক প্রভাব কমাতে উদ্যোগ সরকারের, পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা ব্যাংকে পারিবারিক, রাজনৈতিক প্রভাব কমাতে উদ্যোগ সরকারের, পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা এসএমই মেলায় ইসলামী ব্যাংকের স্টল এসএমই মেলায় ইসলামী ব্যাংকের স্টল নো ভোট, নো লাইট—নির্বাচনে হেরে রাস্তার বাতি খুলে নিলেন বিজেপির প্রার্থী নো ভোট, নো লাইট—নির্বাচনে হেরে রাস্তার বাতি খুলে নিলেন বিজেপির প্রার্থী

তৃণমূলে অপরাধ রোধে গ্রাম পুলিশকে তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশনা

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৫৮ Time View

মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশ সদস্যদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। শনিবার (২১ নভেম্বর) নান্দাইল উপজেলায় গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। প্রতিমন্ত্রী বলেন, গ্রাম পর্যায়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা সৃষ্টিতে গ্রাম পুলিশ সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, জুয়া ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে কার্যকর উদ্যোগ নিতে হবে। তিনি আরও বলেন, অপরাধ ও অনিয়মের বিষয়ে সতর্ক থাকতে হবে। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য দেওয়ার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। এর আগে প্রতিমন্ত্রী নান্দাইল উপজেলার বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সংগঠনগুলোর সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় এবং দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা হয়। এদিকে, গত শুক্রবার প্রতিমন্ত্রী উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালেঙ্গা বাজারের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় বাজারের পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ এবং বসার স্থান তৈরির কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন তিনি। স্থানীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যক্তিদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ