1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আজ আনুষ্ঠানিক আলোচনা শুরু করছে বাংলাদেশ-মালয়েশিয়া কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় বৃহস্পতিবার ছাত্রদলেই আমার রাজনৈতিক শিক্ষা: আরটিভিতে সংবাদ প্রকাশের পর আমজনতার তারেক চূড়ান্ত হল চট্টগ্রাম ফ্র‍্যাঞ্চাইজ টি-২০ লিগের ৪ সেমিফাইনালিস্ট টেস্টের আগের দিন মুশফিকের আঙুলে চোট, খেলা নিয়ে শঙ্কা জাপান থেকে ৫ বছরে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে আলোচনা দুই প্রধানমন্ত্রীর বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিল জাপান ঢাকা-চট্টগ্রামে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট তাকাইচিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

তিস্তা-ছিটমহল চুক্তির বিরোধিতা করে যাব

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩
  • ১৩২ Time View

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বলেছেন, তিনি বাংলাদেশের সঙ্গে ছিটমহল বিনিময় ও তিস্তার পানিবণ্টন চুক্তির বিরোধিতা করবেন। রাজধানী দিল্লিতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ মুখ্যমন্ত্রী মমতাকে ফোন করে তিস্তা ও ছিটমহল বিনিময় চুক্তি নিয়ে সুর নরম করার অনুরোধ জানান। জবাবে মমতা বলেন, আমি কেন্দ্রের এই জমি হস্তান্তর বিলের সঙ্গে একমত নই। যতক্ষণ আমার জীবন আছে, ততক্ষণ আমি আমার সাংসদদের নিয়ে এই বিল আটকাব। আমার বাংলার জমি কিছুতেই বাংলাদেশের হাতে অন্যায়ভাবে তুলে দেব না। কারণ, আমরা যত জমি পাব, বাংলাদেশ তার চেয়ে বেশি জমি পাবে। এটা আমি মানতে রাজি নই। তিনি এ নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের সঙ্গে কোনো বৈঠক করবেন না বলে জানিয়ে দিয়েছেন।

তিস্তার পানিবণ্টন চুক্তির বিরোধিতা করে মুখ্যমন্ত্রী মমতা বলেন, এমনিতেই কেন্দ্রীয় সরকার বাড়তি পানি বাংলাদেশকে দিয়ে যাচ্ছে। চুক্তিটি হলে পশ্চিমবঙ্গ তিস্তার পানি থেকে বঞ্চিত হবে।

চলতি অধিবেশনে এই বিল তোলা না হলে বর্তমান ইউপিএ সরকারের পক্ষে আর বিলটি তোলা সম্ভব হবে না। এটিই বর্তমান সরকারের আমলে লোকসভার শেষ অধিবেশন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ