1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

তিন ফসলি জমিতে উন্নয়ন প্রকল্প না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৮ Time View

এখন থেকে তিন ফসলি জমিতে সরকারি কিংবা বেসরকারি কোনও ধরনের উন্নয়ন প্রকল্প কিংবা স্থাপনা তৈরি না করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
তিনি বলেন, আজকের মন্ত্রিসভার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন থেকে কোনো তিন ফসলি জমি নষ্ট করা যাবে না।সেখানে কোনও ধরনের উন্নয়ন প্রকল্প কিংবা স্থাপনা তৈরি করা যাবে না।

সচিব বলেন, প্রধানমন্ত্রী বৈঠকে বলেছেন একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন মন্ত্রণালয় তিন ফসলি জমিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বা স্থাপনা তৈরির কাজে ব্যবহৃত হচ্ছে এ ধরনের আবেদন পাওয়া যাচ্ছে। বিশেষ করে সৌর প্যানেল থেকে শুরু করে বিভিন্ন ভবন তৈরির প্রস্তাব বিভিন্ন মন্ত্রণালয় দিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন যে তিন ফসলি জমিতে যেন কোনও প্রকল্প তৈরি না করা হয়।এটি সংরক্ষণ করতে হবে। এখন থেকে নিয়মিতভাবে মনিটরিং করা হবে বিষয়টি। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগে চিঠি দেয়া হবে।
এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ