1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে

তালেবান গোয়েন্দা প্রধানকে হত্যার দাবি আফগান বাহিনীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৫০ Time View

তালেবানের গোয়েন্দা প্রধানকে হত্যা করেছে বলে দাবি করেছে আফগানিস্তানের বিশেষ পুলিশ বাহিনী।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার ভোররাতে লগার প্রদেশে তাকে হত্যা করা হয়।

তালেবান ওই গোয়েন্দা প্রধানের নাম কারি শাকাসি বলে উল্লেখ করা হয়েছে, যার জিহাদি নাম ছিল ‘জালালি’।

বিবৃতিতে বলা হয়, লগার প্রদেশে আফগান বিশেষ পুলিশ বাহিনীর এক বিশেষ অভিযানে তালেবান গোয়েন্দা প্রধান নিহত হয়েছে।

এ সময় জালালির দুজন সহযোগীকে আটক এবং বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। লগার প্রদেশের মুহাম্মাদ আগাহি গ্রামে এ অভিযান চালানো হয় বলে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, তালেবান গোয়েন্দা প্রধান দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে কাবুল প্রদেশে সন্ত্রাসী অভিযানের সঙ্গে জড়িত ছিলেন।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতায় ছিল তালেবান। ২০০১ সালের শেষদিকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযানে তালেবান শাসনের পতন হয়।

এর পর দেশব্যাপী ব্যাপক বিদ্রোহী তৎপরতা শুরু করে তালেবান এবং তারা দাবি করে বিদেশি সেনা উপস্থিতির বিরুদ্ধে তাদের এ বিদ্রোহ। কিন্তু গত সপ্তাহ থেকে যখন আমেরিকার নেতৃত্বাধীন বিদেশি সেনা প্রত্যাহার শুরু হয়েছে তখন তালেবান সরকারি বাহিনীর বিরুদ্ধে তাদের হামলা জোরদার করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ