1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘মিনাপ’ অঞ্চলের চরম দরিদ্র জনগোষ্ঠীর অর্ধেক পাকিস্তানের: বিশ্ব ব্যাংক ‘পিছিয়ে থাকা’ ৩ পার্বত্য জেলা আর লম্বা পরীক্ষায় ফল খারাপ চট্টগ্রামে! এইচএসসি-সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাশের হার ৯০.৮৭ শতাংশ আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজন চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের অবরোধ, ৫ ঘণ্টা পর সচল মহাসড়ক সিলেট টেস্টের বাংলাদেশ দলে একটি পরিবর্তন পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি

তারেক লন্ডনে বসে বাংলাদেশকে অশান্ত করার ষড়যন্ত্র করছে: হানিফ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮
  • ১২৪ Time View

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, তারেক রহমান এতিমের টাকাসহ হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে লন্ডনে পাচার করেছে। এখন সেখানে বসে পাচারের টাকায় বাংলাদেশকে অশান্ত করার ষড়যন্ত্র করছে। আজ গল্লামারী স্মৃতিসৌধে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন।

মাহবুব-উল আলম হানিফ বলেন, জামায়াত ’৭১-এর মতো এখনো মা-বোনদের বিভিন্নভাবে হেনস্থা করছে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার ষড়যন্ত্র করছে। এ সকল ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে তিনি নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দেন।

খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি, বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নির্বাহী সদস্য বেগম মন্নুজান সুফিয়ান এমপি ও এস এম কামাল হোসেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, কেন্দ্রীয় নেতা এডভোকেট আমিরুল আলম মিলন, ইসাহাক আলী খান পান্না, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪-দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি ও ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। বাসস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ