1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ

তামিমের কাছে জীবন্ত কিংবদন্তী মাশরাফি

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ১৪১ Time View

টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ বছর ধরে বাংলাদেশ দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন মাশরাফি বিন মর্তুজা। সংক্ষিপ্ত এই সংস্করণে দুহাত ভরে দিয়েছেন দলকে। এবার নবীনদের জায়গা করে দিতে হটাত করেই টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন মাশরাফি। তবে সিদ্ধান্তটা বিনা মেঘে বজ্রপাতের মতোই এলো।

এদিকে অবসরের ঘোষণার পর সতীর্থদের শুভ কামনার ভাসছেন টাইগার এই অধিনায়ক। নিজের ফেসবুক পেজে তামিম লেখেন, `আমাদের ক্যাপ্টেন মাশরাফি ভাইকে নিয়ে যতই বলা হোক না কেন তাতেও কম হয়ে যাবে। হয়তো তার কোনো বিশ্বরেকর্ড নেই কিংবা ৪০০/৫০০ উইকেট তিনি পাননি অন্য দেশের ক্রিকেট কিংবদন্তীদের মতো। কিন্তু বাংলাদেশের ক্রিকেটে নিজের মতো করে তিনি যে ছাপ রেখে গেছেন, তাতে কোনো সন্দেহ নেই।

বাংলাদেশ ক্রিকেটে যে পরিবর্তন এখন আমরা দেখছি এবং গর্ব করি সেটা তার নেতৃত্বে ভর করেই এসেছে। আমার কাছে এটা বিশ্বরেকর্ড কিংবা ৪০০ উইকেট নেয়ার মতোই। ড্রেসিং রুমকে কীভাবে পরিবারের মতো চালাতে হয় এবং প্রত্যাশিত ফলাফল অর্জন করতে হয় তিনি তার উদাহরণ সৃষ্টি করেছেন। মাশরাফি আমার কাছে জীবন্ত কিংবদন্তী। আপনার সামনের দিনগুলোর জন্য শুভকামনা। ক্যাপ্টেন আপনাকে খুব মিস করবো।`

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ