1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

তামাক নিয়ন্ত্রণে আইন সংশোধন হচ্ছে: আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জুলাই, ২০১২
  • ১৫১ Time View

আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, “তামাকজাত পণ্যের বিজ্ঞাপন বন্ধ করতে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা করার বিধান রেখে বর্তমান সরকার ‘ধূমপান ও তামাকজাত নিয়ন্ত্রণ ২০০৫’ সংশোধন করতে যাচ্ছে।”

রোববার সকাল ১১টায় রাজধানীর সিরডাপ মিলানায়তনে ‘তামাকজনিত রোগে আক্রান্ত মানুষের আর্তনাত’ শীর্ষক আলোচানা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এই আইনে ১৬ বছরের কম বয়স্কদের কাছে সিগারেট বা তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধ করা হচ্ছে। একই সঙ্গে পাবলিক প্লেসে ধূমপান করা হলে ৫০০ টাকা জরিমানার রাখা হচ্ছে আইনে।

তিনি আরও বলেন, “তামাকজাত পণ্যের ব্যবহার কমাতে চাইলে আমাদের আইনের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”

সংশোধিত আইনটি শিগগিরই মন্ত্রিসভায় উত্থাপন করা হবে বলে তিনি জানান।

“আইনের ফাঁক-ফোকর গলে যাতে কোনো তামাক-ব্যবসায়ী কোনোভাবে বের হয়ে যেতে না পারেন সে-বিষয়ে আমরা খেয়াল রাখব।”

জাতীয় অধ্যাপক এম এ মালিকের সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন সংসদ সদস্য নাজমা আখতার ও তামাকবিরোধী সংগঠন ইউনাইটেড ফোরামের মহাসচিব ড. মো: সিরাজুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ