1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

ঢাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি: আটককৃতদের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৪
  • ১০৯ Time View

du1ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার রাতে তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

যে সব শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তারা হলো- জায়েদ হাসান, প্রিয়ম সরকার, সাদমান আহমদ সৈকত, মোঃ বদিউজ্জামান, তরিকুল ইসলাম, সৈয়দ আলমগীর কবীর, রাইসুল ইসলাম, ফারহানা ফারজান নিশাদ, কে এম রেজওয়ানুল এহসান, ইসরাতুল কাওসার, রাফিয়া হাসান, মোঃ রুহুল আমিন সেতু, মোঃ ফুয়াদ হাসান এবং সহযোগীরা হলো- ইমদাদুল হক খোকন ও ধানমণ্ডি আইডিয়াল কলেজের কর্মচারী মোঃ আব্দুর রহিম।

এদিন সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের ৭৬টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। মোবাইল ফোনের মাধ্যমে ডিজিটাল জালিয়াতি করে পরীক্ষা দেয়ার অভিযোগে তাদের বিভিন্ন কেন্দ্র থেকে আটক করা হয়।

জানা যায়, নগরীর বিভিন্ন থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সহযোগীসহ এসব শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এসব শিক্ষার্থী যাতে ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে বলে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ