1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি: ২০ আগস্ট পরবর্তী আপিল শুনানি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০১৫
  • ২৬২ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে করা আপিলের পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। পরবর্তী শুনানি অনুযায়ী আগামী ২০ আগস্ট দিন ধার্য করেছেন আপিল বিভাগ।axcsaca

সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন এ এফ এম মেসবাহ উদ্দিন।

এর আগে গত ৮ জুলাই দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ চেয়ে শিক্ষার্থীদের করা রিট আবেদন খারিজ করে দেন হাইকোর্ট।

ওই দিন রায়ের পর যারা এইচএসসি পাস করবেন, কেবল তারাই ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির জন্য পরীক্ষায় বসার সুযোগ পাবেন। এ বছর পাস করা কোনো শিক্ষার্থী আর আগামী বছর এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবেন না।

হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে পরবর্তীতে আপিল বিভাগে আপিল করা হয়।

এইচএসসি উত্তীর্ণরা এতদিন টানা দুবার ভর্তি পরীক্ষায় বসার সুযোগ পেলেও গত বছর তা সীমিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক গত বছরের ১৪ অক্টোবর ওই সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে সাংবাদিকদের বলেন, ‘২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় শুধু ওই বছর এইচএসসিতে উত্তীর্ণরাই অংশ নিতে পারবে। দ্বিতীয়বারের মতো কেউ ভর্তি পরীক্ষায় বসার সুযোগ পাবে না।’

ওই সিদ্ধান্তের প্রতিবাদে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সে সময় টানা কয়েকদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ, সমাবেশ ও অনশনের মতো কর্মসূচি পালন করেন। এরপর ভর্তিচ্ছুদের ২৬ জন অভিভাবক বাদী হয়ে গত মার্চে হাইকোর্টে একটি রিট দায়ের করেন। ১৬ মার্চ রিট আবেদনটির ওপর প্রাথমিক শুনানির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

একই সঙ্গে এ সিদ্ধান্ত পরিবর্তন করে আগের মতো দ্বিতীয়বার ভর্তির সুযোগ রেখে নতুন সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, সেটিও জানতে চান আদালত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, রেজিস্ট্রার, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক, পরীক্ষা নিয়ন্ত্রক, পরীক্ষা কমিটির সম্পাদক, সহকারী রেজিস্ট্রার (একাডেমিক-২), ইউজিসি চেয়ারম্যান ও শিক্ষা সচিবকে এর জবাব দিতে বলা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ