1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

ঢাকা পানি সম্মেলন ২০১৭ এর অংশ হিসেবে দশম শেরপা পানি বিষয়ক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০১৭
  • ৭১ Time View

ঢাকা পানি সম্মেলন ২০১৭ এর অংশ হিসেবে দশম শেরপা পানি বিষয়ক উচ্চ পর্যায়ের সভা গতকাল অনুষ্ঠিত হয়।
হোটেল সোনারগাঁওয়ে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ সভার সূচনা করেন।
সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহম্মদ খান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম এনডিসি সভায় উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয় সামগ্রিক প্রেক্ষাপটে উন্নয়নশীল দেশগুলোতে খাবার পানি, স্যানিটেশন ও স্বাস্থ্য পরিচর্যার জন্য প্রয়োজনীয় নিরাপদ পানির তীব্র অভাব রয়েছে। এ সমস্যা মোকাবিলায় একটি সমন্বিত রোডম্যাপ প্রণয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়াও ডেল্টা কোয়ালিশন মিনিস্টেরিয়াল কনফারেন্স ও ওয়ার্কিং গ্রুপের তিনটি থিমেটিক সেশনও আজ অনুষ্ঠিত হয়। পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহম্মদ খান ও পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক উক্ত সেশনসমূহে সভাপতিত্ব করেন।
তিনটি পৃথক সেশনে ডেল্টা ম্যানেজমেন্ট বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিশ্বের বিভিন্ন দেশ সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির কারণে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা তুলে ধরা হয়। এতে শুধু পরিবেশ নয়, বেশকিছু অনুন্নত দেশ মারাত্মক দারিদ্র্য, ক্ষুধা ও অপুষ্টির শিকার হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে সেশনসমূহে আলোকপাত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ