1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, অর্থ-ব্যক্তিগত তথ্য লেনদেনে বিরত থাকার আহ্বান শেরপুরে কাঁচাবাজারের টোল আদায় নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০ সিলেট বোর্ডে ২০ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার নিয়মিত না খেলালে সুরিয়াভানশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার সৌদিতে হুথিদের নিখুঁত হামলার নেপথ্যে কি রুশ গুপ্তচর স্যাটেলাইট সোরিয়াসিস ছোঁয়াচে রোগ নয়, চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব ৪ দিন শেষ না হতেই ৮ উইকেটে হারল বাংলাদেশ | Boishakhi Online প্লাস্টিক বর্জ্যও যে চিড়িয়াখানার প্রবেশ টিকিট এইচএসসিতে ৬ বোর্ডে ইংরেজিতে কমেছে পাসের হার

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আবার ট্রেন চলবে : রেলমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১০১ Time View

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আগামী ১ আগস্ট থেকে আবার ট্রেন চলাচল শুরু হবে। এ ছাড়া সেপ্টেম্বর থেকে ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ট্রেন চলবে।
আজ মঙ্গলবার (২৫ জুলাই) সকালে রাজধানীর কমলাপুর থেকে গ্যাংকারে চড়ে পদ্মা সেতুরেল সংযোগ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম সুজন বলেন, আগামী ১ আগস্ট (মঙ্গলবার) থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু হবে। আর সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ট্রেন চলাচল উদ্বোধন করবেন। তার আগেই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঢাকা-মাওয়া রুটে ট্রেন চলাচলের ট্রায়ালরান হবে।
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী সব ট্রেন গত ৪ ডিসেম্বর থেকে সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে গেণ্ডারিয়া অংশে তিনটি আলাদা রেললাইনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করতে এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথের দৈর্ঘ্য ১২ দশমিক ১ কিলোমিটার। এ রুটে প্রতিদিন ২৬টি ট্রেনে অন্তত ৩০ হাজার মানুষ যাতায়াত করত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ