1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

ঢাকায় হবে পাতালরেল, টাকা দেবে বিশ্বব্যাংক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫
  • ২১১ Time View

যোগাযোগ ব্যবস্থা সহজ করতে ঢাকায় পাতালরেল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। আর এতে অর্থায়ন করবে বিশ্বব্যাংক।

আজ বৃহস্পতিবার দুপুরে পরিকল্পনা কমিশনে একনেকের সভার পর সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘ঢাকায় মেট্রোরেলের পাশাপাশি পাতালরেল নির্মাণের প্রকল্প তৈরির কাজ শুরু করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিকল্পনা কমিশনকে নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমরা খুব শিগগিরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দিয়ে একটি সমীক্ষা চালাব। সমীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রকল্প তৈরি করা হবে। মন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পের মতো এটিও একটি স্বপ্নের প্রকল্প হবে। এতে করে বিদ্যমান যানজট একেবারেই কমে আসবে।’
পাতালরেলের কারা অর্থায়ন করবে সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সফররত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট কাইল পিটারস আমাকে বলেছেন পাতালরেল প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়ন করবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ