1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে আইএফআইসি-সুইসকন্ট্যাক্টের নতুন উদ্যোগ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট চালু হচ্ছে কবে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ | Boishakhi Online জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ

ডেনভারে ওবামার নির্বাচনী কার্যালয়ে গুলি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ অক্টোবর, ২০১২
  • ১৪৬ Time View

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় কলোরাডো রাজ্যের ডেনভারে বারাক ওবামার নির্বাচনী প্রচারণার জন্য ব্যবহৃত একটি অফিস লক্ষ্য করে গুলি করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

গুলিতে কার্যালয়টির জানালার সামনের দিকের একটি কাচ ভেঙ্গে গেলেও কেউ হতাহত হননি বলে জানায় পুলিশ।

রাকুয়েল লোপেজ নামের ডেনভার পুলিশের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, “আমরা অফিসটির জানালায় একটি গুলির চিহ্ন দেখতে পেয়েছি।তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।” এখন সন্দেহভাজন হামলাকারীকে খুঁজে বের করার চেষ্টা চলছে বলে সংবাদ মাধ্যমকে জানান তিনি।

উল্লেখ্য, ২০১২ সালের ৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক দলীয় প্রার্থী বারাক ওবামার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিরোধী রিপাবলিকান দল থেকে মনোনীত প্রার্থী মিট রমনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ