1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

ডিসিসি নির্বাচনের সময় বৃদ্ধির বিল পাস

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ ফেব্রুয়ারি, ২০১২
  • ২৩৭ Time View

ঢাকা সিটি কর্পোরেশনের দুই অংশের নির্বাচনের সময় এবং প্রশাসকের দায়িত্বকাল দ্বিগুণ করার প্রস্তাব সংবলিত সংশোধনী বিল সংসদে পাস হয়েছে।

‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) বিল-২০১২’ বিলটি পাসের ফলে নির্বাচনের সময়সীমা ৯০ দিনের বদলে ১৮০ দিন হবে। সিটি কর্পোরেশনের দুই অংশের প্রশাসকও একই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

সংসদে মঙ্গলবারের অধিবেশনে বিলটি স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে উত্থাপন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। এই বিল পাসের তিন মাসের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনকে (ডিসিসি) নির্বাচন করতে হবে।

ডিসিসি দুই ভাগ করে প্রশাসক নিয়োগ এবং ৯০ দিনের মধ্যে নির্বাচনের বিধান করে ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) বিল-২০১১’ গত বছরের ২৯ নভেম্বর সংসদে পাস হয়। গত ১ ডিসেম্বর বিলটি গ্রেজেট প্রকাশের মধ্য দিয়ে কার্যকর হয়।

সে হিসেবে ২৮ ফেব্র“য়ারির মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচন হওয়ার কথা। সেই সঙ্গে প্রশাসকের মেয়াদও শেষ হচ্ছে।

বিলের বিধান অনুযায়ী ঢাকা সিটি কর্পোরেশন ‘উত্তর ও দক্ষিণ’ দুই ভাগে বিভক্ত হয় এবং সরকার দুইজন সরকারি কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের অনুরোধ জানানো হলে এ সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে অপরাগতা প্রকাশ করে এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন সাবেক নির্বাচন কমিশন।

নভেম্বরে বিল পাসের ফলে ঢাকার ওয়ার্ডগুলো দুটি সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়। ১ থেকে ২৩, ৩৭ থেকে ৪৭ এবং ৫৪ ও ৫৫ ওয়ার্ড (মোট ৩৬টি) নিয়ে গঠিত হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ২৪ থেকে ৩৬, ৪৮ থেকে ৫৩, ৫৬ থেকে ৯২ পর্যন্ত মোট ৫৬টি ওয়ার্ড নিয়ে হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

গত ৪ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের অনুরোধ জানিয়ে এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনকে চিঠি দেয়।

নিজেদের মেয়াদে নির্বাচন অনুষ্ঠানের সুযোগ না থাকায় ওই কমিশন ডিসিসিতে নির্বাচন অনুষ্ঠানে অসম্মতি জানায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ