1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীকে হুমকি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫
  • ২৪২ Time View

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে অবৈধ ভিওআইপি ও অবৈধ সিম বন্ধে asdasdals.'সরকারের চলমান কার্যক্রম বন্ধ করতে হুমকি দেয়া হয়েছে। প্রতিমন্ত্রী নিজেই এই অভেযাগ করেন। আজ শুক্রবার তিনি সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সচিবালয়ে তার অফিসের টেলিফোন নম্বরে ফোন করে হুমকি দেয়া হয়েছে।
তিনি বলেন, ‘আমাকে ফোন করে বলা হয়েছে, অবৈধ ভিওআইপি ও অবৈধ সিমের ব্যাপারে আপনার এত লাফালাফির দরকার নেই। আপনি ধীরে চলেন।’ এর জবাবে তাকে প্রশ্ন করি, আমি ধীরে কেন চলব? আপনি কে আমাকে হুকুম দেয়ার?’
কারা হুমকি দিতে পারে এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কণ্ঠ শুনে মনে হয়েছে কোনো প্রভাবশালী ব্যক্তিই এই হুমকি দিয়েছে। তবে আমি প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করছি। কোনো হুমকিতেই এসব কাজ বন্ধ হবে না। আর আমি বিক্রি হওয়ার মতো কেউ না।
বিষয়টি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) জাননোর পর তারা ওই ফোন নম্বরটি তদন্ত করে দেখছেন বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ