1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ডলফিন হত্যা বন্ধে পদক্ষেপ জানাতে নির্দেশ হাইকোর্টের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৪১ Time View

চট্টগ্রামের হালদার ডলফিন রক্ষায় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে হালদা নদী থেকে ডলফিন হত্যা বন্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা ৭২ ঘণ্টার মধ্যে জানাতে বিবাদীদের নির্দেশ দেওয়া হয়েছে।আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।রিটের পক্ষে ভিডিও কনফারেন্সে শুনানি করেন ব্যারিস্টার আবদুল কাইয়ুম লিটন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চের এটাই প্রথম আদেশ।এর আগে গতকাল সোমবার হালদা নদী থেকে একের এক ডলফিন হত্যা বন্ধের নির্দেশনা চেয়ে ভার্চুয়াল হাইকোর্টে রিট দায়ের করা  হয়।  সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল কাইয়ুম লিটন জনস্বার্থে এ রিট দায়ের করেন।রিটে মৎস্য সচিব, পরিবেশ সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিটে ডলফিন হত্যা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ