1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

ট্রাফিক আইন ভঙ্গ করা ‘হারাম’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ মে, ২০১৪
  • ১৩৩ Time View

haramট্রাফিক আইন ভঙ্গ করাকে ‘হারাম’ বলে ফতোয়া দিয়েছেন সৌদি আরবের প্রধান মুফতি আব্দুল আজিজ আল-শাইখ। খবর আল আরাবিয়া নিউজ চ্যানেলের।

সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় ইমাম প্রধান মুফতি বলেন, “ট্রাফিক আইন ভঙ্গ করা অথবা লাল বাতি জ্বলার পরও গাড়ি চালানো ইসলামি আইন মোতাবেক ‘গুরুতর পাপ’।”

এরপর তিনি কুরআনের একটি আয়াতের উদ্ধৃতি দেন। তিনি বলেন, “যদি আপনি অন্যায়ভাবে একজনকে হত্যা করেন তাহলে আপনি যেনো পুরো মানবজাতিকে হত্যা করলেন। আর যদি আপনি কাউকে হত্যার হাত থেকে রক্ষা করলেন তাহলে যেনো সমস্ত মানবজাতিকেই রক্ষা করলেন।”

ট্রাফিক আইন ভঙ্গ করাকে ‘হারাম’ ফতোয়া দেয়া সৌদিতে এবারই প্রথম নয়। এর আগেও ২০১০ সালে এমন একটি ফতোয়া জারি করা হয়েছিলো।

পৃথিবীতে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে এমন দেশগুলোর মাঝে সৌদি আরব একটি।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, দেশটিতে গড়ে প্রতিদিন ১৭টির মতো সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। এর বেশির ভাগই ট্রাফিক সিগন্যাল না মানার কারণে ঘটে থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ