1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মসজিদভিত্তিক শিক্ষাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার নির্দেশ ধর্মমন্ত্রীর ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল, সদস্যসচিব জাহাঙ্গীর প্রবাসীদের নিয়ে ডিসেম্বরে হবে ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট’ যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় ‘কুশ’ চাষের মামলায় প্রবাসী গ্রেপ্তার কমনওয়েলথ বৈঠকে যোগ দিতে গেছেন হুমায়ুন ১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা

টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৯২ Time View

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর পক্ষে পঞ্চম দিনের যুক্তিতর্ক শেষ হয়েছে। এদিন আদালতে তোলার সময় দুই পুলিশ সদস্যকে বলতো শোনা যায়— ‘টেনশন কইরেন না আমরা আছিতো স্যার।’

মঙ্গলবার (২৮ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২- তোলার সময় আদালত প্রাঙ্গনে ওই পুলিশ সদস্যদের এ কথা বলতে শোনা যায়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুজন পুলিশ সদস্যের সঙ্গে কথা বলতে বলতে আদালতে প্রবেশ করেন হাসানুল হক ইনু।

এ সময় পুলিশ সদস্য ইনুকে আশ্বস্ত করেন। এদিন চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।

ইনুর পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। তার সঙ্গে ছিলেন- আইনজীবী সিফাত মাহমুদ শুভ ও আবুল হাসান।

তারা এ মামলায় প্রসিকিউশনের আনা অভিযোগের বিরুদ্ধে বিভিন্ন যুক্তি উপস্থাপন করেন। প্রসিকিউশনের পক্ষে ট্রাইব্যুনালে ছিলেন- প্রসিকিউটর ফারুক আহাম্মদ, প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, মামুনুর রশিদসহ অন্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ