1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী

টুইটারে মোদি-বিরোধী মন্তব্য? খারিজ করলেন শাহরুখ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০১৪
  • ১৮২ Time View

shahrukh-khanffনরেন্দ্র মোদি ক্ষমতায় এলে তিনি দেশ ছেড়ে চলে যাবেন, সোস্যাল মিডিয়ায় এহেন জল্পনার তীব্র নিন্দা করে তা ভিত্তিহীন বলে খারিজ করে দিলেন শাহরুখ খান।সোস্যাল মিডিয়ায় গত কদিন ধরেই গুঞ্জন চলছে, বাদশা ভারত ছেড়ে চলে যাবেন মোদি ক্ষমতায় এসেছেন তাই।তেমনই ইঙ্গিত দিয়েছেন তিনি।

কিন্তু গতকালই টুইট করে কিং খান সেই সম্ভাবনায় জল ঢেলে দেন।বিভ্রান্তি দূর করতে গিয়ে বলেন, বোকারা সব একটা টুইটের কথা বলছে, যেটা আমি করিনি ওদের বলছি, তোমরা ওই জাল টুইট নিয়ে এত মাথা ঘামাচ্ছ যে, আমায় বলতে হচ্ছে।

মোদি সম্পর্কে শাহরুখের অবস্থান পরিস্কার হয়ে গিয়েছে তাঁর ১৬ মে-র টুইটেই তাতে তিনি বলেছেন, একেবারে স্পষ্ট রায় দিয়েছেন মানুষ।ফের প্রমাণ হল, পরিবর্তনই একমাত্র বাস্তব।এবার দৃঢ় শপথ, আস্থা নিয়ে এগিয়ে চলার পালা, ভারত।

কিন্তু তাহলে কী করে বিভ্রান্তি হল?সম্ভবত, টিভি অভিনেতা কামাল আর খানের টুইটারের বক্তব্যেই তার সূত্রপাত।কামাল রীতিমতো টুইটারে ঘোষণা করেছেন, নরেন্দ্র মোদি ভোটে জিতেছেন।তাই আগের ঘোষিত চ্যালেঞ্জ অনুসারে ভুল প্রমাণিত হওয়ায় তিনি ভারত ছাড়ছেন।প্রাক্তন বিগ বস প্রতিযোগী টুইটারে লেখেন, এসআরকে, অন্যরা তাঁদের প্রতিশ্রুতি রাখবেন কিনা, জানি না। তবে আমি পালন করব।তাই আগের দেওয়া প্রতিশ্রুতি অনুসারে ভারত ছাড়ছি। মনে করা হচ্ছে, কামাল তাঁর টুইটে তাঁর কথা বলায় বিভ্রান্তিতে জড়িয়ে পড়েন শাহরুখ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ