1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি

টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে চায় অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮
  • ৮৫ Time View

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ বাতিল করেছে অস্ট্রেলিয়া। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশকে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছে ক্রিকেট দেশটি।

দুই টেস্ট ও তিন ওয়ানডের সিরিজ খেলতে আগামী অগাস্ট-সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে সেই সিরিজ নিয়ে অনিশ্চয়তা ছিল বরাবরই। গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়, সফরটি হচ্ছে না। ক্রিকেট অস্ট্রেলিয়া সিরিজ বাতিলের ঘোষণা দেওয়ার পরই বিসিবি জানিয়েছিল, বিকল্প নিয়ে কাজ করছে তারা। সেই বিকল্প ভাবনাটাও জানা গেল আজ বৃহস্পতিবার।

সফরটি হতে পারে আগামী বছরের শেষ দিকে। তবে দ্বিপাক্ষিক সিরিজ নয়, হতে পারে ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট। কিছু দিন আগে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। সামনে একই রকম সিরিজ আছে পাকিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজগুলোই এখন আর্থিকভাবে বেশি লাভজনক হচ্ছে বলে মনে করছে সিএ।

সিএ-এর এক মুখপাত্র বোর্ডের ওয়েবসাইটকে বলেন, “আইসিসির ভবিষ্যৎ সফরসূচিতে থাকা অগাস্টে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরটি দুই বোর্ডের পারস্পরিক সমঝোতায় বাতিল করা হয়েছে। দুই বোর্ডই একমত হয়েছে যে বাতিল হওয়া সফরটি ভালোভাবে পুষিয়ে দেওয়া যায় অস্ট্রেলিয়ায় ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে।”

তবে বিসিবি একমত হয়েছে বলে সিএ দাবি করলেও বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বললেন “আমরা এখনও কোনো ফরমাল প্রস্তাব পাইনি ক্রিকেট অস্ট্রেলিয়ার। ২০১৯ সালের এফটিপি নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া কাজ করছে। যেটা হচ্ছে সেটা প্রক্রিয়াধীন। এই ধরনের ফরমাল কমিউনিকেশন হয়নি।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ