1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

টি-টোয়েন্টিতে ডাবল সেঞ্চুরি হাঁকালেন কর্নওয়াল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৬৩ Time View

টি-টোয়েন্টিতে ডাবল সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দীর্ঘ দেহের অধিকারী ক্রিকেটার অলরাউন্ডার রাকিম কর্নওয়াল। মাত্র ৭৭ বলেই ২২টি চার ও ১৭টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। মোট ২০৫ রান তুলে ছিলেন অপরাজিত।
বুধবার (৫ অক্টোবর) রাতে সব ধরনের টি–টোয়েন্টি মিলিয়ে বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চিরি হাঁকান তিনি। যুক্তরাষ্ট্রের টি–টোয়েন্টি ক্রিকেট লিগে চার আর ছয়ের ফুলঝুরি ছড়িয়ে এমন কাণ্ড ঘটালেন রাকিম।
নিজেকে ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান হিসেবেও আখ্যা দেয়া রাকিম কর্নওয়াল স্কয়ার ড্রাইভের বিপক্ষে আটালান্টা ফায়ারের হয়ে ওপেনে নেমে ২৬৬.২৩ স্ট্রাইক রেটে দীর্ঘ এই রানের পাহাড় গড়েন।
পরিসংখ্যানবিদ মোহনদাস মেনন এক টুইট বার্তায় কর্নওয়ালের এই ইনিংসের কথা জানান। যুক্তরাষ্ট্রের দ্য মাইনর লিগ ক্রিকেটও এ নিয়ে টুইট করেছে। তারা লিখেছে, ‘আপনারা কি বিনোদন পেয়েছেন?’
এর আগে, টি–টোয়েন্টিতে একমাত্র ডাবল সেঞ্চুরিটি ছিল ভারতের সুবোধ ভাটির। দিল্লির একটি ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে চলতি বছর ৭৯ বলে ২০৫ রান হাঁকান সুবোধ। ইনিংসজুড়ে ১৭টি চার ও ১৭টি মারেন তিনি, স্ট্রাইক রেট ছিল ২৫৯.৪৯।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ