1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
৬৩ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয় টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

টিম আন্নার কেন্দ্রীয় কমিটিতে দ্বন্দ্বের লক্ষণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ এপ্রিল, ২০১২
  • ১৯৯ Time View

ভারতের দুর্নীতি বিরোধী আন্দোলনের আইকোনে পরিণত হয়েছেন মহাত্মা গান্ধীর অনুসারী আন্না হাজারে। দুর্নীতি রোধে গান্ধীর অনুসরণে ইতোমধ্যে একাধিকবার অনশন করেছেন তিনি। সংবাদ মাধ্যমে ভাল কাভারেজ এবং জনসমর্থনও পেয়েছেন ব্যাপক।

তবে সম্প্রতি তার নেতৃত্বে গঠিত দুর্নীতি বিরোধী গ্রুপ টিম আন্নার মধ্যে দ্বন্দ্বের লক্ষণ দেখা যাচ্ছে। রোববার গ্রুপের কেন্দ্রীয় কমিটির বৈঠকে অভ্যন্তরীণ দ্বন্দ্ব এক প্রকার স্পষ্ট হয়ে গেলো। এদিন নয়দাতে অনুষ্ঠিত বৈঠক থেকে বের হয়ে যান মুফতি শামুন কাশমি।

বৈঠক থেকে বের হয়ে যাওয়ার ঘটনায় অনেকে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কথা বললেও সঠিক কারণ এখনো অস্পষ্ট।

ওয়াক আউট করার পর কাশমি সাংবাদিকদের বলেছেন, ‘আমার কথায় কান দেওয়া হচ্ছে না। সুতরাং ওয়াক আউট করার এটাই সঠিক সময় বলে মনে হয়েছে।’

টিম আন্নার অন্য সদস্যরা অবশ্য এ ব্যাপারে বলছে, কাশমির ওয়াক আউট করার কারণ ভিন্ন। বৈঠক চলাকালীন কাশমিকে সবার কথাবার্তা রেকর্ড করতে দেখা গেছে। টিম সদস্যরা মনে করে, তিনি সঠিক কাজ করেননি।

তারা জানান, কাশমির মোবাইল ফোনে বৈঠকের তিনটি রেকর্ড পাওয়া গেছে। এরপর তাকে বৈঠক থেকে বের হয়ে যেতে বলা হয় এবং আগামী কয়েকটি বৈঠকে যোগ না দিতে বলা হয়েছে।

এতে করে তথ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা করেছিল সদস্যরা। কারণ সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে অনেকটা বিরক্ত টিম আন্না সদস্যরা।

গান্ধীবাদী এই আন্দোলন যোগ গুরু বাবা রামদেবের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে এ কারণে টিমের অনেক সদস্য নাখোশ- এমন খবর প্রকাশের পর রোববার নয়দাতে বৈঠকটির আয়োজন করা হয়।

উল্লেখ্য, টিম আন্না আগামী ৩ জুন রাজধানী নয়াদিল্লিতে বাবা রামদেবের গ্রুপের সঙ্গে দুর্নীতি বিরোধী র‌্যালি করার পরিকল্পনা করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ