1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আনসার-ভিডিপির কর্মসূচি শুরু ৭ নভেম্বর উপলক্ষে শোভাযাত্রা: নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার : প্রধানমন্ত্রী বাড়ল গ্রাম পুলিশের বেতন, পাবেন মোবাইল ভাতাও ব্যাংক কেলেঙ্কারিতে অভিশংসনের পর গ্রেপ্তার প্যারাগুয়ের প্রেসিডেন্ট প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশকে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ল বদলগাছীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

টিআইবির প্রতিবেদন একপেশে ও উদ্দেশ্যপ্রণোদিত : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯
  • ৯৫ Time View

দশম জাতীয় সংসদের কার্যক্রম নিয়ে টিআইবির প্রকাশিত প্রতিবিদন প্রত্যাখান করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রতিবেদনটি সম্পূর্ণ একপেশে এবং উদ্দেশ্যপ্রণোদিত।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ‘তৃণমূল বিএনপি’ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, প্রতিবেদনে উপস্থাপিত তথ্য-উপাত্তে অনেক ভুল-ত্রুটি রয়েছে। টিআইবি এর আগেও এ ধরনের ভুল প্রতিবেদন প্রকাশ করেছে। সেসব ভুলের কারণে টিআইবি কখনো জাতির কাছে ক্ষমা চায়নি। তাদের উচিৎ ছিল জাতির কাছে ক্ষমা চাওয়া।

তিনি বলেন, তারা পদ্মা সেতু নিয়েও তারা ভুল তথ্য দিয়েছিল। অথচ কানাডার আদালত থেকে প্রমাণিত পদ্মা সেতুতে কোনো অনিয়ম হয়নি, কিন্তু ভুল তথ্য দিলেও টিআইবি জাতির কাছে ক্ষমা চায়নি। এবারো তারা জাতীয় সংসদ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে, যা কোনো সঠিক তথ্যের ভিত্তিতে করা হয়নি।

তৃণমূল বিএনপির কো চেয়ারম্যান এ কে জাহাঙ্গীর মজুমদারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন তৃণমূল বিএনপি ও বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা, বিএনএ মহাস‌চিব মেজর (অব.) হা‌বিবুর রহমান, তৃণমূল বিএন‌পির মহাস‌চিব ব্যা‌রিস্টার আকবর আমিন বাবুল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ