1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চেয়ে সরকারের চিঠি সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনের মিন লিয়াও বিভক্ত বিশ্বে অভিন্ন ভবিষ্যতের জন্য সেতুবন্ধ তৈরিতে সংলাপ অনুষ্ঠিত এআই ক্যামেরার নিয়ন্ত্রণে আসছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

টানা দ্বিতীয় হার বাংলাদেশের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুন, ২০১২
  • ২৪২ Time View

এএফসি অনূর্ধ্ব-২২ ফুটবল চ্যাম্পিয়নশিপে ‘ডি’ গ্রুপের বাছাইপর্বে টানা দ্বিতীয় ম্যাচ হেরেছে বাংলাদেশ। সোমবার কোচ সৈয়দ জিলানীর দল ২-১ গোলে হেরেছে উজবেকিস্তানের কাছে।

১৬ জুন স্বাগতিক নেপালের বিপক্ষে ৪-১ গোলে হারার পর উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে সতর্ক ছিল বাংলাদেশ। কাঠমন্ডুর দশরথ স্টেডিয়ামে উজবেকদের বিপক্ষে রক্ষণাত্মক ৫-৩-২ কৌশল বেছে নেন কোচ জিলানী। এরপরও দলের হার ঠেকাতে পারেননি। ১২ মিনিটে উইংগার রাখমাতুলায়েভের শট অল্পের জন্য নিশানাভেদ করতে পারেনি। ২০ মিনিটে গাদোয়েভের ফ্রিকিকে আজামভ রুস্তমের হেড সাইডপোস্ট ঘেষে বাইরে গেলে স্বস্তি ফেরে লাল-সবুজ শিবিরে। ৪০ মিনিটে স্মোলিয়াচেঙ্কোর গোলে এগিয়ে যায় উজবেকিস্তান। রাখমাতুলায়েভের ফ্রিকিকে হেডে বাংলাদেশ পোস্টে বল পাঠান এই অ্যাটাকিং মিডফিল্ডার ১-০।

৫৫ মিনিট সমতায় ফেরে বাংলাদেশ। বদলী খেলোয়াড় ফরোয়ার্ড রনির ক্রস বক্সে উজবেকিস্তানের ডিফেন্ডার ফাইজিয়েভের হাতে লাগলে পেনাল্টি পায় বাংলাদেশ। সুযোগ কাজে লাগান ইমন বাবু (১-১)।

৭৩ মিনিটে গোলরক্ষক সোহেলের ভুলে আবারো পিছিয়ে পড়ে জিলানীর শিষ্যরা। ২৫ গজ দূর থেকে নেওয়া গাদোয়েভের শট সোহেলের হাত ফসকে বল বেরিয়ে যায় এবং সাইডপোস্টে লেগে গোললাইন অতিক্রম করে (২-১)।

অতিরিক্ত সময়ে বদলী স্ট্রাইকার তৌহিদুল আলমের শট উজবেকিস্তানের ক্রসপিচের ওপর দিয়ে গেলে হার মেনেই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

বুধবার পরবর্তী ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ