1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

টাঙ্গাইল-৩ আসনের উপ-নির্বাচনে একজনের মনোনয়ন বাতিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১২
  • ১৭৬ Time View

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের উপ-নির্বাচনে দাখিলকরা মনোনয়নপত্র বাছাইকালে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান খানের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং অফিসার।

রোববার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে মনোনয়নপএ বাছাই করার সময় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ভোটারের ১ শতাংশ ভোটারের সমর্থন না থাকায় আতাউর রহমান খানের মনোনয়নপত্র বাতিল করা হয়।

বাকি ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও টাঙ্গাইল-৩ আসনের উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার সৈয়দ মো. খুরশিদ আনোয়ার।

বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম লেবু, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমানুর রহমান খান রানা, জাতীয় পার্টির সৈয়দ ইউসুফ আব্দুল্লাহ (তুহিন) ও সতন্ত্র প্রার্থী জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ফজলুল হক (বীর প্রতিক)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ