1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

‘টাকা দিয়ে’ মুক্তি পেলেন গোপালগঞ্জে ‘অপহৃত’ বাগেরহাটের বিএনপি নেতা

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

মনিরুল বলেন, “এদের কাউকে আমি ব্যক্তিগতভাবে চিনি না।

বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ঢাকা থেকে গাড়ি করে বাগেরহাট ফেরার পথে গোপালগঞ্জে ‘অপহৃত’ বিএনপি নেতা মনিরুল হক ফরাজি টাকা দিয়ে ছাড়া পেয়েছেন বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার ভোরে গাড়ি থেকে নামিয়ে তুলে নেওয়ার পর রাত ৯টায় বিএনপি নেতা তার ঢাকার মোহাম্মদপুরের বাসায় আসেন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে এ বিষয়ে পুলিশের কাছে তিনি কোনো অভিযোগ করেননি।

মনিরুল হক ফরাজী বাগেরহাট জেলা বিএনপির সদস্য ও ব্যবসায়ী।

বৃহস্পতিবার ভোররাতে খুলনা-মাওয়া মহাসড়কে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় মনিরুল হক ফরাজিকে ব্যক্তিগত গাড়ি থেকে তুলে নিয়ে যায় একদল লোকদল। এ সময় তার সঙ্গে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ছিলেন। আর গাড়িটি চালাচ্ছিলেন হাসান।

শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা পথে পথে মহাসড়কের উপর গাছ ফেলে অবরোধ করে রাখে। ঘোনাপাড়া এলাকায় তাদের গাড়ি পৌঁছলে অস্ত্রধারী একটি দল তাদের আটক করে। তাদের কাছ থেকে মোবাইল, টাকা ছিনিয়ে নিয়ে মারধর করে দুজনকে ছেড়ে দেওয়া হয়। আর মনিরুল হক ফরাজিকে তারা আটকে রাখে।

ঘটনার বর্ণনা দিয়ে বিএনপি নেতা মনিরুল হক ফরাজি শুক্রবার বিকালে বলেন, “গাড়ি থেকে নামিয়ে ওরা আমাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। আঘাতে আমার নাখ ও মুখ দিয়ে রক্ত ঝরছিল। এ সময় তারা আমার কাছে থাকা ৬৭ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ডেভিড ও ক্রেডিট কার্ড, প্লাটিনামের একটি আংটি, গলার চেইন ও একটি আইফোন (১৭ প্রো) ছিনিয়ে নিয়ে যায়।

“পরে তারা আমাকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় প্রায় ১৮ কিলোমিটার হাঁটে। একপর্যায়ে তারা আমাকে ছেড়ে দেওয়ার জন্য আরও টাকা দাবি করে। আমি তখন ওদের বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা এনে দেই। তারপর আমাকে ছেড়ে দেয়। সব মিলিয়ে ওরা আমার কাছ থেকে দুই লাখ ১৭ হাজার টাকা ও মালামাল ছিনিয়ে নিয়ে গেছে।”

মনিরুল হক ফরাজি বলেন, “পরে আমি ভাড়ায়চালিত মোটরসাইকেল ও পরিবহনে করে ভেঙে ভেঙে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকার মোহাম্মদপুরের বাসায় ফিরে আসি। তারা প্রথমে ১৫-২০ জন থাকলেও শেষ পর্যন্ত ছিল চারজন।”

তিনি বলেন, “এদের কাউকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। আমি ঢাকায় চিকিৎসা নিয়েছি। সারা শরীরে প্রচন্ড ব্যাথা। আমি এই বিষয়টি এখনও আইনশৃঙ্খলা বাহিনীকে জানাইনি।”

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “মনিরুল হক ফরাজি গোপালগঞ্জে অপহরণের শিকার হওয়ার খবর শুনে আমরা সেখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করি। বৃহস্পতিবার রাতে বিএনপি নেতা ফিরেছেন বলে খবর শুনেছি। তিনি এখন চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হওয়ার পর তার কাছ থেকে বিষয়টি শুনে আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ