1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ

টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৭৫ Time View

বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ম্যাচটি ১-১ সমতায় ছিল।

টাইব্রেকারের শুরুটা ভালোই করেছিল নেদারল্যান্ডস। টেউন কুপমাইনার্স প্রথম শট থেকে গোল করেন। কিন্তু মরক্কোর প্রথম শট নিতে এসে নিল আল আইনাউই ক্রসবারে বল মারেন।

এরপর জাস্টিন ক্লাইভার্টের শট পোস্টে লেগে ফিরে আসে। সেই সুযোগ কাজে লাগিয়ে সুফিয়ান রাহিমি গোল করে সমতা ফেরান। যদিও নেদারল্যান্ডসের গোলরক্ষক বার্ট ভারব্রুগেন বলে হাত লাগিয়েছিলেন, তবু সেটি জালে ঢুকে যায়।

পরের শটে ভাউট ভেগহর্স্ট গোল করলেও মরক্কোর তালবি সফল হন। এরপর ডাচদের হয়ে জুরিয়েন টিম্বারের শট লক্ষ্যভ্রষ্ট হয়। মরক্কোর হয়ে চতুর্থ শট নিতে এসে আশরাফ হাকিমিও পোস্টে বল মারেন। এতে নেদারল্যান্ডসের সামনে ম্যাচে ফেরার সুযোগ তৈরি হয়।

কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ক্রাইভেন সামারভিল। তার শট দারুণভাবে ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু।

এরপর জয়ের জন্য শেষ শট নিতে আসেন ইসমাইল সাইবারি। কোনো ভুল না করে জালে বল পাঠিয়ে মরক্কোকে ৩-২ ব্যবধানে টাইব্রেকারের জয় এনে দেন তিনি।

এর আগে ম্যাচের ৭২তম মিনিটে কোডি গাকপোর গোলে এগিয়ে গিয়েছিল নেদারল্যান্ডস। কিন্তু যোগ করা সময়ে ইসা দিয়োপের গোল মরক্কোকে সমতায় ফিরিয়ে আনে। অতিরিক্ত সময়েও আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুর লড়াইয়ে জিতে শেষ পর্যন্ত শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে মরক্কো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ