1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি: তদন্তে বিমানের ৪ সদস্যের কমিটি কত রান হলে জিততে পারবে বাংলাদেশ জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

টাইগার যুবাদের সামনে জয়ে ফেরার সুযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২
  • ৬১ Time View

প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে বলতে গেলে স্রেফ উড়ে গেছে বিশ্বজয়ী বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ৫১ রানে ৯ উইকেট হারানোর পরও ৯৭ রান করেছিল টাইগার যুবারা। যদিও শেষ পর্যন্ত ৮ উইকেটের বড় ব্যবধানে হারতে হয়েছিল রাকিবুল হাসানদের।

এবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ পেয়েছে তুলনামূলক সহজ প্রতিপক্ষ, কানাডাকে। এই ম্যাচ দিয়ে চলতি বিশ্বকাপে জয়ে ফেরার সুযোগ পাচ্ছে রাকিবুল হক অ্যান্ড কোং। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে এই ম্যাচটি।

সেন্ট কিটস অ্যান্ড নেভিসে প্রথম ম্যাচেই ইংল্যান্ডের মোকাবেলা করেছিল বাংলাদেশ। এই মাঠের উইকেটে আগে ব্যাটিং করা কতবড় ঝুঁকির কাজ, সেটা কমবেশি টের পেয়েছে এ মাঠে খেলা দলগুলো। উইকেটে কিছুটা সবুজ থাকায় সকালের দিকে ইংলিশ পেসারদের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের ব্যাটাররা। যে কারণে বাজে হার দিয়েই যুব বিশ্বকাপ শুরু করতে হয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে।

তবে নকআউট পর্বে যাওয়ার এখনো সুযোগ আছে বাংলাদেশের। ‘এ’ গ্রুপে অন্য দুই প্রতিপক্ষ কানাডা ও সংযুক্ত আরব আমিরাত হওয়ায় আশাবাদী করে তুলেছে বাংলাদেশকে। তবে সেটা তো মাঠে প্রমাণ করতে হবে!

সেন্ট কিটসের কোনারি স্পোর্টস ক্লাব মাঠে আজ কানাডার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ইংল্যান্ডের কাছে হারের পরই ঘুরে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয়ের কথা জানিয়েছেন অধিনায়ক রাকিবুল। তিনি বলেছিলেন, ‘পরের ম্যাচে শক্তিশালী ব্যাটিং নিয়ে ঘুরে দাঁড়াতে চাই। আমাদের মূল ব্যাটাররা পারফরম করতে পারলে পরের ম্যাচে অবশ্যই ঘুরে দাঁড়াতে পারব আমরা।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ