1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

টঙ্গীতে ‘আরএফএল বেস্ট বাই’ আউটলেট উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১২
  • ১৩৮ Time View

প্লাস্টিক হাউজহোল্ড, কাস্ট আয়রন ও পিভিসি সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান রংপুর ফাউন্ড্রি লিমিটেডের (আরএফএল) উৎপাদিত পণ্য বিক্রির জন্য টঙ্গী স্টেশন রোডে ‘আরএফএল বেস্ট বাই আউটলেট’ উদ্বোধন করা হয়েছে।

এখানে আরএফএল উৎপাদিত প্রায় দুই হাজার পণ্য বিক্রি করা হবে।

মঙ্গলবার টঙ্গীতে এ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান লে. কর্নেল(অব.) মাহতাবউদ্দিন আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন আরএফএল’র পরিচালক আর এন পল, চিফ অপারেটিং অফিসার (বেস্ট বাই) নবনুর ইসলাম খান, ম্যানেজার (সেলস) শহিদুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রেতাদের দীর্ঘ দিনের চাহিদার পরিপ্রেক্ষিতে ‘আরএফএল বেস্ট বাই আউটলেট’ চালুর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেখানে নির্ধারিত মূল্যে আএফএল’র পণ্যসামগ্রী পাওয়া যাবে।

পর্যায়ক্রমে দেশব্যাপী বিভিন্ন স্থানে আরএফএল বেস্ট বাই আউটলেট চালু করা হবে। এর ফলে ক্রেতারা আরএফএল’র পণ্য সম্পর্কে সহজে জানতে পারবেন এবং একই স্থান থেকে প্রয়োজনীয় আরএফএল পণ্য কিনতে পারবেন।

বক্তারা আরএফএল সম্পর্কে বলেন, আরএফএল সব সময়ই সেরা মানের পণ্য প্রস্তুত করে থাকে এবং পণ্যের মানোন্নয়নে নিয়মিত ও নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, রাজধানীর শেওড়াপাড়া, যাত্রাবাড়ী, সাভার, মালিবাগ, মৌচাক ও গাজীপুরে আরও এগারটি আরএফএল বেস্ট বাই আউটলেট রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ