1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে আইএফআইসি-সুইসকন্ট্যাক্টের নতুন উদ্যোগ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট চালু হচ্ছে কবে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ | Boishakhi Online জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ

জেনারেল সিসির বিরুদ্ধে বিদ্রোহের ডাক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০১৫
  • ১২৬ Time View

fattaমিশরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসির বিরুদ্ধে বিদ্রোহের ডাক দিয়েছে দেশটির সবচেয়ে বড় রাজনৈতিক দল  ইখওয়ানুল মুসলিমিন। দলটির কয়েকজন নেতাকে রাজধানী কায়রোর একটি ভবনে হত্যার পর ইখওয়ান এ ডাক দিল।

ইখওয়ানুল মুসলিমিন বুধবার এক বিবৃতিতে জেনারেল সিসিকে কসাই আখ্যা দিয়ে বলেছে, নেতাদেরকে ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বিদ্রোহে শামিল হতে রাস্তায় নেমে আসুন, আপনাদের দেশকে, নিজেদের ও আপনাদের সন্তানদেরকে রক্ষা করুন।

বিবৃতিতে আরো বলা হয়েছে- সিসির নির্যাতন ও জুলুমের নিরাপদ দূর্গ ধ্বংস করুন এবং আরেকবার মিশরকে বাঁচান।

রাজধানী কায়রোর পশ্চিমে একটি ভবনে অভিযান চালিয়ে সিসি সরকারের পুলিশ ইখওয়ানুল মুসলিমিনের অন্তত নয়জন নেতাকে বুধবার হত্যা করেছে। এরপর এ বিবৃতি দিয়েছে দলটি।

বিবৃতিতে বলা হয়েছে- এ হত্যার মাধ্যমে সিসি তার পতন ডেকে এনেছে এবং আন্দোলনের এ নতুন অধ্যায়কে স্বৈরশাসক কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারবে না।

বিবৃতিতে দাবি করা হয়েছে,  ইখওয়ানের আটক নেতা-কর্মীদের পরিবারকে সমর্থন দেয়ার কাজে গিয়েছিলেন এসব নেতা। কিন্তু কোনো ধরনের তদন্ত ছাড়াই ভবনের ভেতরে ঠাণ্ডা মাথায় তাদেরকে হত্যা করা হয়েছে। সূত্র : প্রেস টিভি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ