1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

‘জি লে জারা’র শ্যুটিং আপাতত বন্ধ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৮৬ Time View

ঠিক এক বছর আগের কথা প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফকে নিয়ে ছবি তৈরির ঘোষণা করেছিলেন ফারহান আখতার। ঘোষণার পর থেকেই দর্শকমহলে ‘জি লে জারা’ ছবি ঘিরে উন্মাদনা ছিল। তিন নায়িকাকে একসঙ্গে দেখার উত্তেজনা। তবে এক বছর হয়ে গিয়েছে, কিন্তু শুরু হয়নি ছবির শ্যুটিং। এরই মধ্যে এল আরও এক নতুন খবর। মুম্বাইয়ের এক সংবাদ মাধ্যম সূত্রে খবর আপাতত স্থগিত এই ছবির শ্যুটিং।

অনেক দিন ধরেই প্রশ্ন ছিল দর্শক মনে, কবে শুরু হবে শ্যুটিং? আর কবেই বা মুক্তি পাবে? অবশেষে মিলল উত্তর। প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ মহল সূত্রে জানানো হয়েছে, সদ্য মা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। অন্য দিকে, আলিয়া ভাটও সন্তানসম্ভবা। এই মুহূর্তে দু’জনেরই পরিবারকে সময় দেওয়া খুবই প্রয়োজন। তাই দুই নায়িকার কথা ভেবে প্রযোজনা সংস্থার এই সিদ্ধান্ত।

‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবির মতোই এই ছবিও তিন বন্ধুর গল্প বলবে। সঙ্গে অবশ্যই থাকবে ‘রোড ট্রিপ’। এই অবস্থায় আলিয়ার শ্যুটিং করা মোটেই সম্ভব নয়। তাই আপাতত স্থগিত ছবির শ্যুটিং।

এরই মধ্যে বলিপাড়ায় গুঞ্জন অভিনেত্রী ক্যাটরিনা কাইফও মা হতে চলেছেন। যদিও নায়িকার তরফ থেকে এখনও কোনও উত্তর মেলেনি। কিছু দিন আগেই শেষ করেছেন ‘টাইগার ৩’-এর শ্যুটিং। আর কয়েক দিনের প্রচার মধ্যে শুরু করবেন তাঁর নতুন ছবি ‘ফোন ভূত’-এর। যে ছবিতে ক্যাটরিনার সঙ্গে দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদী এবং ঈশান খট্টরকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ