1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হাসিনাসহ জড়িতদের বিচারের দাবি জামায়াতের স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, স্থগিত কোপা দেল রে’র সব ম্যাচ সাদমানের সেঞ্চুরির অপেক্ষায় ‘নার্ভাস’ পুরো দল ফুটবলের কোচ হয়েও কেন ক্রিকেট নিয়ে ‘লিখতে’ বললেন ডুলি বেনজীরের দুর্নীতির মামলায় ১২ জনের সাক্ষ্য

জিয়া হত্যার পর প্রথম নিন্দা আমিই জানাই: সংসদে প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৪
  • ১১৫ Time View

hasina parlamentসাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার পর নিন্দা জানিয়ে প্রথম বিবৃতি দিয়েছিলেন বলে সংসদে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, জেনারেল জিয়া হত্যার পর নিন্দা জানিয়ে প্রথম বিবৃতি আমি-ই দেই।

বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরকালে সরকার দলীয় সংসদ সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পির তারকা চিহ্নিত প্রশ্ন ৩৭ এর উত্তরে এ তথ্য জানান তিনি।

এর আগে সন্ধ্যা ৭টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কাযর্সূচি শুরু হয়।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে অবৈধভাবে রাষ্ট্রপতির পদ দখল করেন জেনারেল জিয়াউর রহমান। তখন আমি (শেখ হাসিনা) ও আমার ছোটবোন শেখ রেহানা জার্মানিতে ছিলাম বলে প্রাণে বেঁচে যাই।

শেখ হাসিনা বলেন, আমরা দুই বোন দেশে ফেরার চেষ্টা করলে জিয়া সব সময় বাধা দিয়েছে। আমরা বিদেশে রাজনৈতিক আশ্রয়ে ছিলাম। সেখানে থেকেই বঙ্গবন্ধু হত্যার বিচার ও গণতন্ত্র পুনর্বহালের বিশ্ব জনমত সৃষ্টি করি। এরপর ১৯৮১ সালের ফেব্রুয়ারি মাসে দলের কাউন্সিলে বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে দলের সভাপতি হিসেবে নির্বাচিত করে। শত বাধা অতিক্রম করে আমি দেশে ফিরে আসি। দেশে এসে ২৮ মে আমি সিলেট শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করি।

তৎকালীন সময়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, এরপর ২৯ মে রাতে আমরা ট্রেনে উঠে ঢাকায় ফিরে আসার জন্য। পথে বন্যায় একটি ব্রিজ নষ্ট হয়ে যায় বলে আমরা আটকা পড়ি। সকালে ব্রিজটি ঠিক হলে আমরা আখাউড়া রেলওয়ে স্টেশনে আসি, তখন জানতে পারি জিয়া চট্টগ্রামে নিহত হয়েছেন। এরপর ঢাকাগামী সব ট্রেন বন্ধ করে দেয়া হয়। পরে ট্রেন থেকে নেমে রবিউলের বাসায় গিয়ে দুপুরের খাবার খেয়ে নৌকায় ভৈরবে আইভি রহমানের বাবার বাড়িতে গিয়ে উঠি। আমরা ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে একেক বাড়িতে উঠি।

“সেখানেই কথা হয়- সকালে আইভি রহমানের মায়ের কাছে যাবো, এরপর সেখান থেকে ঢাকায় যাবো। ভৈরবে পৌঁছাবার পরের দিন আমি একটা বিবৃতি লিখে মোস্তফা মহসীন টুটুলের হাতে দিয়ে ঢাকায় পাঠাতে বলি। সেই বিবৃতিতে মূল বক্তব্য ছিলো- ‘দেশ সংবিধান অনুসারে চলবে এর কোনো ব্যত্যয় যেন না ঘটে অর্থাৎ অন্য কোনো সেনা কর্মকর্তা যেন ক্ষমতা দখল না করে’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ