1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

জিয়াউর রহমান চতুর্থ মীর জাফর :তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০১৪
  • ১৯০ Time View

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি-জামায়াত দেশে সাম্প্রদায়িকতার সৃষ্টি করছে। সাম্প্রদায়িকতা হচ্ছে কচুরীপানার মত। এদের কোন শিকড় নেই। অনেক কাঠমোল্লা পহেলা বৈশাখের বিরুদ্ধে ফতোয়া দিয়ে থাকে। মূলত এরাই ইসলামের শত্রু, দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু। এই সাম্প্রাদায়িক শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের উত্তরণ ঘটাতে হবে। বুধবার টাঙ্গাইলের ঐতিহ্যবাহী করোনেশন ড্রামাটিক ক্লাব (সিডিসি) এর শতবছর পূর্তি উত্সবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, রাজাকার আল-বদরদের সংগঠন জামায়াতকে বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করার মাধ্যমে দেশে চতুর্থ মীরজাফরের জন্ম হয়েছে। আর জিয়াউর রহমান হলেন সেই চতুর্থ মীরজাফর। জামায়াত ও দুর্নীতিবাজ পুত্রদের পক্ষ নিয়ে খালেদা জিয়া গণতন্ত্রের ক্লাব থেকে বেরিয়ে গেছেন।

সিডিসি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শতবর্ষ উদযাপন পরিষদের সভাপতি ও টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল সদরের এমপি ছানোয়ার হোসেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলাউদ্দিন, টাঙ্গাইল সদরের মহিলা এমপি মনোয়ারা বেগম ও টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান মুক্তি। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন খান। এর আগে ক্লাবের সদস্য মুক্তিযোদ্ধাসহ সকল সদস্যকে সম্মাননা প্রদান করা হয়।

টাঙ্গাইল প্রেসক্লাবে তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সাংবাদিকতা পেশা ঝুঁকিপর্ণ, বিপজ্জনক পেশা। এই ঝুঁকি আগে আসতো সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে। এখনো ঝুঁকি আছে। তবে এখন সরকারের পক্ষ থেকে আসে না। এখন মাফিয়াচক্র থেকে, কালোবাজারিদের কাছ থেকে, জঙ্গিবাদ থেকে ঝুঁকি আসছে। এই ঝুঁকি মাথায় নিয়েও সাংবাদিকরা গণতন্ত্রের সেবা করছেন। গতকাল বুধবার বিকালে টাঙ্গাইল প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ