1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের মেরিটাইম ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনারে গবেষণা পোস্টার আহ্বান রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বেসরকারি ব্যাংক থেকে দুজন খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু

জিবিবি পাওয়ারের ২২ শতাংশ দরপতন

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জুলাই, ২০১২
  • ১২৭ Time View

গত সপ্তাহের মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে জিবিবি পাওয়ার কোম্পানির শেয়ারের সর্বোচ্চ ২২ দশমিক ৩৮ শতাংশ কমে টপ টেন ক্ষতিগ্রস্তের তালিকায় শীর্ষে অবস্থান করছে।

ডিএসই’র ওয়েবসাইট সূত্রে জানা যায়, গত সপ্তাহে এ কোম্পানির মোট ৪ কোটি ৪৮ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা দৈনিক গড় দাঁড়ায় ৮৯ লাখ ৭৫ হাজার ৮শ টাকা।

ডিএসই’র ওয়েবসাইট থেকে জানা যায়, ২০১২ সালে তালিকাভুক্ত ‘এন’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ২০০টিতে।

গত বৃহস্পতিবার এ কোম্পানির বাজার মুলধন দাঁড়ায় ১৪৪ কোটি ৩৩ লাখ টাকা, অনুমোদিত মুলধন ৮০ কোটি টাকা এবং পরিশোধিত মুলধন ১ হাজার ৫১ কোটি টাকা।

বাজারে এ কোম্পানির মোট ৫ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৯৯০টি শেয়ার রয়েছে। যার মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কাছে ৫০ দশমিক ৯৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২ দশমিক ৮৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৬ দশমিক ১৮ শতাংশ শেয়ার রয়েছে।

উল্লেখ্য, এ কোম্পানিটি বাজারে ২ কোটি ৫ লাখ শেয়ার ছেড়ে মোট ৮২ কোটি টাকা সংগ্রহ করে। আইপিওর মাধ্যমে বিক্রির জন্য কোম্পানির ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে ৩০ টাকা প্রিমিয়ামসহ মোট ৪০ টাকা গ্রহণ  করে।

সর্বশেষ ২০১০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক হিসাব অনুযায়ী, জিবিবি পাওয়ার কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২ টাকা ৮৩ পয়সা,   শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ২২ টাকা ৫২ পয়সা।

সপ্তাহ শেষে দাম কমার ভিত্তিতে ডিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো- জিবিবি পাওয়ার ২২ দশমিক ৩৮ শতাংশ দাম কমে, প্রাইম ইসলামী লাইফ ১২ দশমিক ৪২ শতাংশ, মডার্ন ডায়িং ৯ দশমিক ৭১ শতাংশ, মুন্নু স্ট্যাফলার্স ৯ দশমিক ১৫ শতাংশ, আইপিডিসি ৭ দশমিক ৬৫ শতাংশ, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার ৭ দশমিক ২৬ শতাংশ, বিআইএফসি ৬ দশমিক ৮৩ শতাংশ, সিএমসি কামাল ৬ দশমিক ৮৩ শতাংশ, মিথুন নিটিং ৬ দশমিক ৬৯ শতাংশ এবং বিচ হ্যাচারি ৬ দশমিক ১৬ শতাংশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ