1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাংক ধসের জেরে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার পদত্যাগ বর্ণাঢ্য আয়োজনে শুরু সাফ ফুটবল উৎসব চরম জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ, তালিকায় বাংলাদেশও ৫০টি বিশ্ববিদ্যালয়ে চালু হবে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র: ইউজিসি চেয়ারম্যান রাশিয়ার কাছ থেকে দীর্ঘমেয়াদে এলএনজি-এলপিজি সরবরাহ পেতে চায় বাংলাদেশ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় ইউএস ট্রেড শো শুরু নিহত সেনাসদস্যের মরদেহ যাচ্ছে ফরিদপুরে রুয়েটে আন্তঃবিভাগ ফ্রেশার্স ক্রিকেট টুর্নামেন্ট শুরু দেশে আরও তিনটি নতুন সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের কারাগারে নিরাপত্তা, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিতে সাত নির্দেশনা

জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি হয়ে ডানে যেতে পারবে না যানবাহন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ৮৪ Time View

আগামী শনিবার থেকে জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি মোড়ে আসা যানবাহন ডানে মোড় নিতে পারবে না। এসব যানবাহন প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রবেশ গেটের আগে ডানে মোড় নিয়ে আগারগাঁও লিংক রোডে উঠবে এবং বিআইসিসি মোড় অথবা আগারগাঁও ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে। যানজট নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেন।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদপুর, ধানমন্ডি, খেজুরবাগান, মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখী যানবাহন বিজয় সরণি মোড় হয়ে ডানে মোড় নিতে পারবে না।
আগামী শনিবার থেকে এই নির্দেশনা অনুযায়ী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

এ সিদ্ধান্তের কারণ হিসেবে গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপি ট্রাফিক বিভাগ মানিক মিয়া অ্যাভিনিউ ও তেজগাঁও শিল্পাঞ্চলের শহীদ তাজউদ্দীন আহমদ অ্যাভিনিউসহ বিভিন্ন স্থানে যান চলাচল নিয়ন্ত্রণ করেছে। এর ফলে যানজট কমেছে। জনসাধারণ ইতিমধ্যে যার সুফল পেতে শুরু করেছে।
এরই ধারাবাহিকতায় বিজয় সরণি ক্রসিংয়ের চারপাশের রাস্তায় সৃষ্ট যানজট কমাতে ঢাকা মহানগর পুলিশ এ সিদ্ধান্ত নিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ