1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে আইএফআইসি-সুইসকন্ট্যাক্টের নতুন উদ্যোগ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট চালু হচ্ছে কবে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ | Boishakhi Online জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ

জাল ভোট দেয়ার চেষ্টাকালে আটক ৭

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭
  • ১৫৬ Time View

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে জাল ভোট দেয়ার চেষ্টার অভিযোগে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে সাতজনকে আটক করেছে পুলিশ।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত উড়িয়া ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দুইটি ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, সিয়াম আহমেদ, ফুলমিয়া, হাসান মাহমুদ ও আবদুর রাজ্জাক। অন্যদের নাম জানা যায়নি। এদের মধ্যে আবদুর রাজ্জাককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, উড়িয়া ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট দেয়ার চেষ্টার অভিযোগে আবদুর রাজ্জাককে আটক করে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ফুলছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক বলেন, নির্বাচন চলার সময়ে জাল ভোট দেয়ার চেষ্টার অভিযোগে সাতজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। অসুস্থতাজনিত কারণে মারা যাওয়ায় এই ইউনিয়নের চেয়ারম্যান পদটি শুন্য হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ